Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

নরসিংদীতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকাসহ – গ্রেপ্তার ৩।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:18:42 pm, Tuesday, 30 April 2024
  • 180 বার পড়া হয়েছে

নরসিংদীতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকাসহ - গ্রেপ্তার ৩।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০), মাধবদী থানার জীতরামপুর (চরদিগলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৪) ও পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মোঃ সোলাইমান মিয়া (৩৭)।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানায়, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে নগদ এর নরসিংদী অফিস থেকে দুইজন এজেন্ট মোঃ দেলোয়ার হোসেন পাঠান (৪০) ও মোঃ শাহিন (২৫) মোটরসাইকেল যোগে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাচ্ছিলেন। তারা রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগর এলাকার ১০ নং ব্রীজ পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

দেলোয়ার ও শাহীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে ঘটনার সাথে জড়িত বিধান মিয়া নামে একজন আসামীকে গ্রেপ্তার করেন।

এসময় তার নিকট থেকে লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে উক্ত ঘটনায় ১০ এপ্রিল রাতে শিবপুর থানার কলেজ গেট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়া নামে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদের লুণ্ঠিত টাকার মধ্য থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবিন্দ প্রদান করেন। –

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকাসহ – গ্রেপ্তার ৩।।

আপডেট সময় : 03:18:42 pm, Tuesday, 30 April 2024