Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

মহাসড়কে অবৈধ যানবাহনের রাজত্ব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:27:27 pm, Friday, 5 April 2024
  • 390 বার পড়া হয়েছে
নিলয় আহমেদ রাফি
স্টাফ রিপোর্টার।।
হাইওয়ে ও মহাসড়কে নছিমন, করিমন,সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও  রূপগঞ্জে গাউছিয়া  ও ভুলতা এলাকায় এসব যানবাহনের চলাচল বেড়েই চলেছে। এতে ঘটছে দুর্ঘটনা। উপর মহলকে ম্যানেজ করে মহাসড়কে চলছে এসব অবৈধ/নিষিদ্ধ যানবাহন।
চার এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় গাউছিয়া কাপড়ের হাট সংলগ্ন মহাসড়কের উপর কথা বলে এ সকল তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন চাকার সব ধরনের যানবাহন ধীরগতির বলে মহাসড়কে এগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ। এগুলোর ব্রেকিং–ব্যবস্থা যেমন দুর্বল, তেমনি গঠনও মহাসড়কে চলার উপযোগী নয়। এ ছাড়া এসব বাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই। ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান না থাকার কারণেও এসব চালক নিজে যেমন দুর্ঘটনায় পড়েন, তেমনি অন্য যানবাহনকেও দুর্ঘটনায় পড়তে বাধ্য করে।
গাউছিয়া ও ভুলতা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুটি স্থানেই যাত্রী তোলার অপেক্ষায় রয়েছে শতাধিক ব্যাটারিচালিত অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা। প্রতিটি ভ্যানে ৮-১০ জন ও সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন করে যাত্রী নেওয়া হচ্ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এগুলো মহাসড়ক ধরে ছুটে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। গাউছিয়া গোলাকান্দাইল হাটে গিয়ে দেখা যায়, আসবাব, গবাদিপশু, কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল নিয়ে নছিমন ও সিএনজি চালিত অটোরিকশা হাটে যাওয়া-আসা করছে। মহাসড়কের ওপর দাঁড়িয়ে অবৈধ এসব যানের হাটে মালামাল ওঠানো ও নামানোর কারণে সৃষ্টি হচ্ছে যানজট।
গাউছিয়া বাস স্ট্যান্ডে কথা হয় করিম নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক ও সাগর নামের নছিমনচালকের সঙ্গে। তাঁরা জানান, মালামাল বহনের জন্য নছিমন এবং কম দূরত্বের লোকজনের যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা খুবই জনপ্রিয়। তাঁদের দাবি, এতে যাত্রীদের যেমন লাভ, তেমনি তাঁদেরও (চালকদের) লাভ। পুলিশ মাঝেমধ্যে একটু ঝামেলা করলেও বেশির ভাগ সময়ই তাঁরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া (ভুলতা)  হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন, ‘মহাসড়কে তিন চাকার যেকোনো যানবাহন চলাচল নিষিদ্ধ। এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। অভিযান চলাকালীন সময়ের মধ্যেও এরা সুযোগ বুঝে মহাসড়কে নেমে পড়ে। এগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে অবৈধ যানবাহনের রাজত্ব।।

আপডেট সময় : 03:27:27 pm, Friday, 5 April 2024