Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান

৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী?

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:20 pm, Saturday, 11 July 2026
  • 1 বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিজনির বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’। জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্রকে এবার রক্ত-মাংসের রূপ দিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ অভিনেত্রী ক্যাথরিন লাগা’আইয়া। আর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি।

যদিও ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবে মোয়ানা চরিত্রে ক্যাথরিনের অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, এই ছবির মাধ্যমে হলিউড পেয়েছে নতুন এক সম্ভাবনাময় তারকাকে।

২০০৬ সালের ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন ক্যাথরিন কেটি লাগা’আইয়া। তার বাবা জে লাগা’আইয়াও একজন অভিনেতা। তবে ডিজনির মতো বড় প্রযোজনায় সুযোগ পাওয়ার পথটি তাকে নিজের মেধা ও যোগ্যতাতেই তৈরি করতে হয়েছে।

সিডনির নিউটাউন হাই স্কুল অব দ্য পারফর্মিং আর্টসে পড়ার সময় তিনি জানতে পারেন, ডিজনি খাঁটি পলিনেশীয় বংশোদ্ভূত নতুন মুখ খুঁজছে ‘মোয়ানা’ চরিত্রের জন্য। সুযোগটি হাতছাড়া না করে অডিশনে অংশ নেন তিনি।

অবিশ্বাস্য হলেও সত্য, এই একটি চরিত্রের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩২ হাজার তরুণী অডিশন দিয়েছিলেন। দীর্ঘ বাছাই শেষে সবার মধ্যে থেকে নির্বাচিত হন ক্যাথরিন।

শুটিংয়ের সময়ও তার পড়াশোনা থেমে থাকেনি। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির পাশাপাশি শুটিং চালিয়ে গেছেন তিনি। এমনকি শুটিং সেট থেকেই শিক্ষকদের কাছে ই-মেইলে পরীক্ষার কাজ ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন।

সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন জানান, ছোটবেলা থেকেই ‘মোয়ানা’ তার কাছে ছিল অনুপ্রেরণার একটি চরিত্র। তাই সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার আনন্দের পাশাপাশি দায়িত্ববোধও ছিল অনেক বেশি। শুরুতে কিছুটা চাপ অনুভব করলেও সহশিল্পী ডোয়েইন জনসন এবং পরিচালক থমাস কাইলের সহযোগিতায় দ্রুতই আত্মবিশ্বাস ফিরে পান তিনি।

২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ প্রথম দেখার স্মৃতি তুলে ধরে ক্যাথরিন বলেন, ‘তখন মনে হয়েছিল, এ যেন আমার মতো দেখতে একজন রাজকুমারী। আমার পরিবারের মতো মানুষদের গল্পই যেন বড় পর্দায় উঠে এসেছে। সেই অনুভূতিটা ছিল অসাধারণ।’

‘মোয়ানা’র আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মিনিসিরিজ ‘দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট’-এ অভিনয় করেছিলেন ক্যাথরিন। তবে ডিজনির এই চলচ্চিত্রই তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিয়েছে।

প্রথম বড় পর্দার কাজেই যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তাতে অনেকের ধারণা—ক্যাথরিন লাগা’আইয়া খুব শিগগিরই হলিউডের অন্যতম আলোচিত নতুন মুখ হয়ে উঠবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী?

আপডেট সময় : 09:25:20 pm, Saturday, 11 July 2026