Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

  • Reporter Name
  • আপডেট সময় : 05:46:52 pm, Saturday, 11 July 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্যরা এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিপত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী ও ডিজিএম (হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কো-অর্ডিনেটর) মোহাম্মদ আমান উল্লাহ আমান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, এই চুক্তির মাধ্যমে মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি খুব শিগগিরই প্রেস ক্লাবের সদস্যদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প করার ঘোষণা দেন।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস আমেনা শাহীন, মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী ও ডিজিএম – হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : 05:46:52 pm, Saturday, 11 July 2026