Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের সাম্য ও মানবতার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের সিএমপিতে ০৩ দিন মেয়াদী ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’র শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার ইসলামী রাষ্ট্র বিনির্মাণে জনগণকে উজ্জীবিত করতে হবে: নেজামে ইসলাম পার্টি কক্সবাজারে ৭ হাজার ইয়াবা নিয়ে ময়মনসিংহ জেলার নারী গ্রেপ্তার ভারতে পাচারের আগেই উদ্ধার প্রায় কোটি টাকার ৩ কষ্টিপাথরের মূর্তি আটক ২ মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য

সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জনে সামাজিক উদ্যোগের বিকল্প নাই- ইব্রাহিম চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:17:43 am, Tuesday, 25 March 2025
  • 142 বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জনে সামাজিক উদ্যোগের বিকল্প নাই- ইব্রাহিম চৌধুরী

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
   
ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন -আইবিডব্লিউএফ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী বলেছেন, প্রতিটি মানব শিশুই সকল অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। অথচ সমাজব্যবস্থা তাদের সাধারণ শিশু ও পথশিশু দু’ভাগে বিভক্ত করেছে। সমাজে সুবিধা বঞ্চিতদের জন্য দয়ার পরিবর্তে বিরক্তির ছাপ প্রকাশ পায়। আমাদের সংবিধানেও অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে। অথচ রাষ্ট্রে ধনী-গরীবের পার্থক্য সৃষ্টিকারী বিষয়গুলো এখনও জিইয়ে রয়েছে। সুবিধা বঞ্চিতরা পথশিশু, পথকলি নাকি টোকাই এই নামকরণ নিয়ে ব্যস্ত থাকলেও তাদের অবস্থার কোন পরিবর্তন নাই। তাই সুবিধা বঞ্চিতদের অধিকার অর্জন করতে হলে সামাজিক উদ্যোগ গ্রহণের বিকল্প নাই।
সোমবার -২৪ মার্চ- সকালে সাতকানিয়া উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন -আইবিডব্লিউএফ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিশু ও কিশোররা আগামী দিনের জাতির কর্ণধার। তারা বিশ্ব মানবতার সমৃদ্ধ জীবন উন্নয়নের উদীয়মান সম্ভাবনা। যাদের হাতের ছোঁয়ায় নির্মিত হবে বিশ্ব সভ্যতা। অথচ তারা আজ পথের কাঙ্গাল, নির্যাতিত, নিগৃহীত এবং বাস্তুচ্যুত। সুবিধাবঞ্চিতদের জন্য প্রতিটি মানুষের সামাজিক দায়িত্ব রয়েছে। পৃথিবীতে শিশুদের জন্য ভালোবাসা তৈরি হোক। আজকের শিশু বেড়ে উঠুক আগামী দিনের ভালবাসায়। তাই আমাদের স্লোগান হোক ‘মানবতাবোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’। 
চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জুনাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার সেক্রেটারি তারেক হোসাইন, চরতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল হাশেম, সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, প্রবাসী মোঃ সালাহ উদ্দিন বাদশা ও এ সংগঠনের উপদেষ্টা হাফেজ মোঃ ঈসা। চরতি ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সামির হোসাইন চৌধুরী ত্বকির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ নাজিম উদ্দিন, মোঃ এনামুল হক, নেজাম উদ্দিন, প্রবাসী মোঃ নেজাম উদ্দিন, মোঃ নাছির, মোঃ জাহেদ, মোঃ আব্দুল হামিদ ও প্রবাসী মোঃ হামিদ প্রমুখ। 
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, চরতি ইসলামি সমাজ কল্যাণ ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান শাখা।
উল্লেখ্য, এ সংগঠনের উদ্যােগে চরতি এলাকার সুবিধাবঞ্চিত ২৫০ শিশু ও কিশোরদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার

সুবিধাবঞ্চিতদের অধিকার অর্জনে সামাজিক উদ্যোগের বিকল্প নাই- ইব্রাহিম চৌধুরী

আপডেট সময় : 11:17:43 am, Tuesday, 25 March 2025