Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার

সীমান্তে ১৫ বিজিবি’র মাদকবিরোধী তৎপরতা: দুই দিনে প্রায় ৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:55:29 pm, Monday, 24 November 2025
  • 87 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় গত দুই দিনে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পাঁচটি কঠোর অভিযান চালিয়েছে। এই সাড়াশি তৎপরতায় ৯টি ভারতীয় গরু, গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গরু ও মাদকের সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯ শত টাকা।

বিজিবি সূত্র জানায়, মাদকের প্রবেশ এবং ভারতীয় গরু পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই সমন্বিত অভিযানগুলো পরিচালিত হয়।
রবিবার (২৩ নভেম্বর) রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি’র কুমারটারী এলাকায় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা আটটি ভারতীয় গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। ওই রাতেই একই স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে ৭০ বোতল ইস্কাফ সিরাপ এবং ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে সোমবার (২৪ নভেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপি’র খামারভাতী এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেন্সিডিল এবং ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এর আগে রাত ০৩:৩০ মিনিটে একই উপজেলার বনচৌকি বিওপি এলাকা থেকে আরও একটি ভারতীয় গরু আটক করে বিজিবি।
বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত পাঁচ অভিযানে মোট ০৯টি ভারতীয় গরু (মূল্য ৬,৪৫,০০০/- টাকা), ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ (৬৭,৬০০/- টাকা), ৬৭ বোতল ফেন্সিডিল (২৬,৮০০/- টাকা) এবং ১৫ কেজি গাঁজা (৫২,৫০০/- টাকা) জব্দ করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি নিশ্চিত করেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে বিজিবি সর্বদা প্রস্তুত। তিনি বলেন, চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ

সীমান্তে ১৫ বিজিবি’র মাদকবিরোধী তৎপরতা: দুই দিনে প্রায় ৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : 05:55:29 pm, Monday, 24 November 2025