Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে

পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:16 pm, Monday, 7 September 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ মাওলাদ হোসেন মঈন, কাউখালী প্রতিনিধি,

পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় জুন ও জুলাই ২০২৬ মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এ সময় বিশেষ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জুন ও জুলাই মাসে পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের অপরাধ দমন কার্যক্রম ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আমরা পিরোজপুরকে শতভাগ মাদক ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জুন ও জুলাই মাসে আমাদের পুলিশ সদস্যরা চরম প্রতিকূলতার মধ্যেও বীরত্বের সঙ্গে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। যাদের কাজের মাধ্যমে জেলা পুলিশ প্রশংসিত হয়েছে, তাদের আজ পুরস্কৃত করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “যারা সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে অপরাধ দমনে ভূমিকা রাখবেন, তারা পুরস্কৃত হবেন। আর অপকর্মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিশেষ পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও কাউখালী থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমে আমরা সফল হতে পেরেছি। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। এই পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে আমাদের আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।
তিনি কাউখালী উপজেলাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন

আপডেট সময় : 05:28:16 pm, Monday, 7 September 2026