Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় কোটি টাকা রাজস্ব আদায়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:20 pm, Sunday, 6 September 2026
  • 2 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, খুলনা জেলা প্রতিনিধি,

দীর্ঘদিনের দখল থেকে খুলনার পাইকগাছায় ৫৫০ একর সরকারি ভিপি (অর্পিত) জমি উদ্ধার করে ইজারা দিয়েছে উপজেলা ভূমি অফিস। এসব জমি ইজারা দিয়ে দুই অর্থবছরে সরকারি কোষাগারে এককালীন ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা রাজস্ব জমা হয়েছে। একই সময়ে উপজেলার বিভিন্ন মৌজায় আরও ১ হাজার ৫৩৫ একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাইকগাছার ১০টি ইউনিয়নের বিভিন্ন মৌজায় ভিপি লিজ মামলার আওতাধীন মোট ৪ হাজার ১৫৫ একর জমি ‘ক’ তফসিলভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এর বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। এসব জমিতে ধান ও মাছ চাষসহ বিভিন্নভাবে ভোগদখল করে আসছিলেন তারা। অনেক জমি থেকে নিয়মিত সরকারি রাজস্বও আদায় হচ্ছিল না।

সরকারি সম্পত্তি উদ্ধার ও রাজস্ব আদায়ের উদ্যোগের অংশ হিসেবে ভিপি জমি শনাক্ত করে দখলমুক্ত করার কার্যক্রম শুরু করে উপজেলা ভূমি অফিস। ২০২৫ সালের অক্টোবরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফজলে রাব্বী যোগ দেওয়ার পর এ কার্যক্রম জোরদার করা হয়।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে বিভিন্ন মৌজায় থাকা ‘ক’ তফসিলভুক্ত ভিপি সম্পত্তির তালিকা যাচাই করা হয়। পরে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা হয়। পরিমাপ শেষে দখলমুক্ত জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা জমি ইজারা দেওয়া হয়।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভিপি জমি উদ্ধারের কার্যক্রমের আওতায় প্রায় ১ হাজার ৭৮০ একর জমি উদ্ধার করা হয়। এর একটি অংশ ইজারা দিয়ে সরকারি কোষাগারে ৩৮ লাখ ২০ হাজার ৩০২ টাকা জমা দেওয়া হয়।

এরপর ২০২৫-২৬ অর্থবছরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখে ৫৫০ একর ভিপি জমি ইজারা দেওয়া হয়। এ থেকে এককালীন ১ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫২৮ টাকা রাজস্ব আদায় হয়। সব মিলিয়ে দুই অর্থবছরে ভিপি জমি ইজারা দিয়ে সরকারি কোষাগারে জমা হয়েছে ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা।

ভূমি অফিস সূত্র আরও জানায়, ইজারাগ্রহীতারা বাংলা ১৩৭৫ থেকে ১৪৩২-৩৩ সাল পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য এককালীন সরকারি রাজস্ব পরিশোধ করে জমির দখল বুঝে নিয়েছেন। সরকারি শর্ত মেনে তারা এসব জমি ভোগদখল করছেন।

ইজারাদার রেজাউল মোড়ল বলেন, সরকারের সব শর্ত ও নিয়ম মেনেই ১০ দশমিক ৬০ একর জমি ইজারা নিয়েছেন তিনি। বর্তমানে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন।

ভিপি জমির পাশাপাশি গত দুই বছরে পাইকগাছার বিভিন্ন মৌজায় ১ হাজার ৫৩৫ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। তবে সরকার বর্তমানে খাসজমি বন্দোবস্ত দেওয়া বন্ধ রাখায় উদ্ধার করা এসব জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের মতে, উদ্ধার করা খাসজমি সরকারি নীতিমালা অনুযায়ী ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হলে ভূমিহীন পরিবারগুলো উপকৃত হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়েরও সুযোগ তৈরি হবে।

সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘদিনের দখলমুক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা জমি নিয়ম অনুযায়ী ইজারা দেওয়ার ফলে সরকার রাজস্বও পেয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন মৌজায় সরকারি ভিপি সম্পত্তি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধার করে বিধি অনুযায়ী ব্যবস্থাপনার আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান

পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় কোটি টাকা রাজস্ব আদায়

আপডেট সময় : 07:14:20 pm, Sunday, 6 September 2026