Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:58 pm, Monday, 7 September 2026
  • 3 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকরা। নির্ধারিত সময়ে আবেদন করা গ্রাহকদের মধ্যে যারা প্রথম দিন আবেদন করেছিলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়। একই সঙ্গে অনলাইনে অর্থ স্থানান্তরের কার্যক্রমও শুরু হয়েছে। এতে ধীরে ধীরে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে।

তবে আমানতের মুনাফা কেটে নেওয়ার বিষয়টি নিয়ে অনেক গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন গ্রাহকের অভিযোগ, নতুন হিসাব খুলে সেখানে শুধু মূল আমানতের অর্থ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ‘হেয়ারকাট’ বাতিল হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আমানতের টাকা উত্তোলনের জন্য আবেদন নেওয়া হয়েছে। আবেদনগুলো পর্যায়ক্রমে সমন্বয় করে প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করবে। এরই অংশ হিসেবে ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের সোমবার টাকা দেওয়া হয়েছে। পরবর্তী আবেদনকারীদের টাকা পরিশোধের জন্য পর্যায়ক্রমে সময়সূচি নির্ধারণ করা হবে।

বর্তমানে গ্রাহকরা কেবল তাদের মূল আমানতের টাকা তুলতে পারবেন। উত্তোলন করা অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না। তবে ব্যাংক হিসাবে যে অর্থ অবশিষ্ট থাকবে, সেটির ওপর নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

এদিন কোনো গ্রাহক তার সম্পূর্ণ আমানত তুলে নিলে তার হিসাবের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে ওই হিসাবের বিপরীতে আর কোনো মুনাফা পাওয়ার সুযোগ থাকবে না।

ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত আমানত উত্তোলনের আবেদন নেওয়া হয়েছে। যারা শেষ দিনে আবেদন করেছেন, তাদের টাকা পাওয়ার জন্য আরও প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

আগে জমা পড়া আবেদনগুলো সমন্বয় করে প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে চাহিদার তথ্য জানানো হচ্ছে। সেই চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু

আপডেট সময় : 05:13:58 pm, Monday, 7 September 2026