Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:34 pm, Saturday, 5 September 2026
  • 1 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বোয়ালী ইউনিয়ন বিএনপি। সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে তাদের খোঁজখবর নেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয়।
বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব রিপন আল হাসান, এক নং যুগ্ম আহব্বায়ক আনোয়ার হোসেন,এবং আহ্বায়ক সদস্য রাজু আহমেদ,নাসির আহমমেদ,মোঃ আতিক, আমজাদ হোসেন মেম্বার,সাবেক গাজীপুর জেলা মুক্তি যুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক সদস্য মেহেদি হাসান, সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা যুবদল তারেক এনাম, যুবনেতা হৃদয় আহমেদ,যুবনেতা ছারোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। আজ শনিবার তারা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।

এ সময় বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমীর কুমার গুহ বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে আমরা তাদের পাশে আছি। আমাদের নেতা গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের পাশে দারিয়েছি , তাদের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রিপন আল হাসান বলেন, “আপনাদের পাশে আমরা আছি, থাকব। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা থাকতে হবে না। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও আমরা আহ্বান জানাই—আপনারা এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

আপডেট সময় : 08:31:34 pm, Saturday, 5 September 2026