Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:42:02 am, Wednesday, 25 September 2024
  • 255 বার পড়া হয়েছে

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর -বিএসএফ- গুলিতে কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার পর থেকে কয়েকগুণ সতর্কতা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি-। সীমান্তে তৎপরতা বাড়ালে জানা যায় চোরাকারবারিরা তাদের পাচারের টার্গেট বদলেছে। আগে গরু- মাদক পাচারে জড়িতদের একটি চক্র এখন মানবপাচারে সক্রিয় হয়ে উঠেছে।

রাজনৈতিক দলের নেতা- বিশেষ ব্যক্তি ও জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত দাগি আসামিরা এসব পথে ভারতে যাওয়ার পাঁয়তারা করছেন। বিজিবি বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধী চক্রটি মানবপাচারে সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা তাদেরও। এ কারণে ৮৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে তারা।

সীমান্তবর্তী একাধিক সূত্র জানিয়েছে- এ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া- কান্তিভিটা- হাটখোলা ও বার ঘুরিয়ার বিপরীতে ভারতের থুকরা বাড়ি, পাটা গড়া এলাকার চোরাকারবারিরা মানব পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সব রুট দিয়ে টাকার বিনিময় পাচার হচ্ছে বাংলাদেশের নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ।

গত ৯ সেপ্টেম্বর মানব পাচারকারীদের হাতে টাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামের কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবা মহাদেব কুমার সিংহ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর -বিএসএফ- গুলিতে নিহত হয়েছে কিশোর জয়ন্ত কুমার। আহত হয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলার দেবীপুর গ্রামের মুদি দোকানি পঙ্খিরাজ বলেন, ‘রাজনীতিবিদ ও কিছু সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এসব মানুষ বৈধ ও অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে। পাচারকারীরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে।

আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা বলেন-দেশে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অনেক মানুষ ভরসা পাচ্ছে না। ফলে স্থানীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ দিকে সীমান্ত পথেও অবৈধভাবে মানুষ দেশত্যাগের চেষ্টা করছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- ফিরোজ কবীর বলেন, মানব পাচারের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সীমান্ত এলাকা যেহেতু বিজিবির নিয়ন্ত্রণে থাকে- তাই অপরাধ প্রতিরোধ করার দায়িত্বও তাদের।

বর্ডার গার্ড বাংলাদেশের -বিজিবি- ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন,বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনায় আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। একটি চক্র টাকার বিনিময়ে মানব পাচারে জড়িত হয়েছে। এ জন্য সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন- তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ প্রতিরাতে পেট্রল ডিউটি আগের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। মানবপাচার রোধে বিএসএফও আমাদের তথ্য দিচ্ছে। আমরাও তাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র।।

আপডেট সময় : 09:42:02 am, Wednesday, 25 September 2024