Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা প্রশাসন মাইকিং করার পরও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:12 pm, Monday, 4 August 2025
  • 279 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ঐতিহ্যবাহী চরহাজীগঞ্জ বাজারে সম্প্রতী ব্যাঙের ছাতার মত যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। উক্ত বাজারের সরকারি খাস জমি জুড়ে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা। রাত পোহালেই দেখা যাচ্ছে বাজারের ফুটপাত জুড়ে স্থাপনা, প্রধান সড়ক ঘেষে টোং দোকান,
যাত্রী ছাউনি ঘিরে স্থাপনা এবং বাজারের শতবর্ষীয় “বট বৃক্ষের পাকা চত্ত্বর ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান। এছাড়া প্রতি হাটবারে বাজার ঘেষে পাকা সড়কের ওপর বসছে ফল ও কাচা বাজার। এতে হাটের দিনে উক্ত বাজারের রাস্তায় যান চলাচলতো দুরের কথা পায়ে হাটার পথটুকুও বন্ধ থাকছে।

তাই প্রায় ১৫ দিন আগে বাজারের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাত দিয়ে মাইকিং করেন প্রশাসন। কিন্তু সরকারি এ নির্দেশনা কেউ মানছেন না। তবুও প্রশাসন চুপ রয়েছেন। এমনকি, গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উক্ত বাজার পরিদর্শন করে বিকেল ৪টার মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও দখলদাররা বহাল তবিয়তে তাদের ব্যাবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ফলে দখলদারদের কবলে পড়ে তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতারা। সেই সাথে একে অপরের দেখা দেখিতে বাজারের খাসজমি দখলের যেন প্রতিযোগীতায় নেমেছেন এলাকাবাসী।

“সোমবার এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, “আমি উপজেলার চরহাজীগঞ্জ বাজার পরিদর্শন করেছি এবং অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলেছি। কিন্ত অনেকেই রুটি রুজির অজুহাতে স্থাপনা অপসারন করে নাই। তাই দখলদারদের পূনর্বাসনের বিষয়টি মাথায় রেখে তাদের উচ্ছেদ করার করার কথা ভাবছি”।

আর উক্ত বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম জানান, “অত্র বাজারের অবৈধ দখলদারদের পূনর্বাসন করার মত যথেষ্ট জায়গা রয়েছে। তাদের যখণ তখন সরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, সরকারি রাস্তা ঘেষে স্থাপনা, বটগাছের বাউন্ডারী ও পথিকদের আশ্রয়স্থল যাত্রী ছাউনি জুড়ে স্থাপনা সরিয়ে নিতে আমি বার বার অনুরোধ করেছি । কিন্তু কেউ আমাদের কথা শুনছেন না। ফলে অত্র বাজারের প্রাণ কেন্দ্রে এখন আর দাড়াবার বা বসার মত কোনো জায়গা নাই”।

“এ সময় আমজাদ বেপারী নামক এক এলাকাবাসী জানায়,“ বাজারের প্রাণকেন্দ্রে শতবর্ষীয় বটগাছের অনেক আদি ঐতিহ্য রয়েছে। এই বাজারের সমস্ত রাজনৈতিক সভা, এলাকায় খিয়েটার, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই বটমূলে অনুষ্ঠিত হতো। দখলদাররা সেই বট চত্ত্বরে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে এলাকার বিনোদন টুকুও কেড়ে নিয়েছে”।

সরেজমিন ঘুরে জানা যায়, উক্ত বাজারে রয়েছে প্রায় তিন শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। এসব ব্যাবসা প্রতিষ্ঠানের কিছু ব্যাক্তি মালিনাধীন জমিতে বাকী সবগুলো দোকান ঘর সরকারি খাস জমিতে গড়া হয়েছে। ওই বাজারে একসনা সরকারি বন্দোবস্তো দেওয়া দোকান ঘর রয়েছে মাত্র দশটি। বাকী সবগুলো ব্যাবসা প্রতিষ্ঠান সরকারি খাস জমি দখল করে রাতের আধারে গড়া হয়েছে বলে অভিযোগ। এসব অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকেদের মধ্যে অনেকে আবার দুই চারটি করে দোকান উঠিয়ে ভাড়া খাচ্ছেন। ওই বাজারে অবৈধ দখলদারদের মধ্যে বাজারের প্রাণকেন্দ্রে বটচত্ত্বর জুড়ে শেখ ফজলের দখলে রয়েছে দুইটি ফলের দোকান, একটি মুদি মনোহারী ও একটি শিশুদের খেলনার দোকান। এছাড়া বাজারে সরকারি জায়গা জুড়ে রয়েছেন শেখ আকতারের ব্যাবসা প্রতিষ্ঠান, মুজিবর বেপারীর দোকান, ছিদ্দিক বিশ্বাস, জহুরুল বেপারী, জিল্লুর রহমান, শেখ জাহিদ, ডিজেন সরকার, চাঁনমিয়া বিশ্বাস, ফরহাদ বেপারী, দাইমুদ্দিন শেখ, মজিবর বেপারী, শফি বেপারী, নিমাই সরকার, প্রশান্ত সরকার, শেখ লাভলু ও মোতালেব খানের ব্যাবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে।

“এসব অবৈধ স্থাপনার ব্যাপারে গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী বলেন, “চরহাজীগঞ্জ বাজারের বিষয়ে আমি নাখ গলাতে চাই না। তবে উক্ত বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা ও অবৈধ স্থাপনা অপসারনের ব্যপারে উপজেলার বিভিন্ন মিটিংয়ে আমি বার বার উল্লেখ করেছি। কিন্ত কোনো কাজ হয় নাই”।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা প্রশাসন মাইকিং করার পরও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা।

আপডেট সময় : 09:04:12 pm, Monday, 4 August 2025