Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:06:29 pm, Tuesday, 7 January 2025
  • 143 বার পড়া হয়েছে

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আটক।।

সদরপুর -ফরিদপুর- প্রতিনিধি।।
  
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ কেটে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। সোমবার রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। 
 মঙ্গলবার -০৭ জানুয়ারি- সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে সদরপুর থানা পুলিশ। সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিনের নির্দেশে কর্তণকৃত গাছ জব্দ করে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ। 
স্থানীয়দের ভাষ্য- মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে ৪টা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিন কে ব্যবস্থা নিতে বলেন। 
এলাকাবাসীর অভিযোগ- ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ট সহযোগী ছিলেন। বিগত সময়ে এমপি নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামী এই সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা। 
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান- তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 
এ ব্যাপারে সদরপুর সহকারী কমিশনার -ভূমি- কর্মকর্তা রুবানা তানজিন জানান- প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক ভাবে গাছ কর্তন করছিলেন। আইন অমান্য করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আটক।।

আপডেট সময় : 06:06:29 pm, Tuesday, 7 January 2025