Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ: রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ‘লালমনি এক্সপ্রেস’

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:03 pm, Monday, 28 July 2025
  • 112 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের বিডিআর গেট রেলওয়ে স্টেশন এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি খালি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। একই সাথে শহরের বিডিআর গেট থেকে পুরাতন বাজার পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন-৬৬ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। ঠিক সে সময়ই বিডিআর গেট রেল ক্রসিং এলাকায় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনকে অন্য একটি লাইনে ঘোরানো হচ্ছিল। এই সময় লোকাল ট্রেনটি ‘লালমনি এক্সপ্রেস’কে সজোরে ধাক্কা দিলে এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উল্টে যায়। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

রেলওয়ের ডিএমই লোকো সাজেদুর হাসান নির্ঝর বলেছেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। যেহেতু আপাতত রাস্তা বন্ধ রয়েছে, আমরা জনগণের ভোগান্তি কমাতে কাজ করছি।” ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দুটি বগি ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পরেই জানা যাবে।”

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রুটিপূর্ণ সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে, পুরো বিষয়টি তদন্ত শেষেই স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ: রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ‘লালমনি এক্সপ্রেস’

আপডেট সময় : 07:36:03 pm, Monday, 28 July 2025