Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

লালমনিরহাটে সনাকের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন: স্থানীয় পর্যায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:49 pm, Wednesday, 30 July 2025
  • 101 বার পড়া হয়েছে

চঞ্চল,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট-এর উদ্যোগে আজ সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সনাক সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত। সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দ তাদের স্থানীয় পর্যায়ের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এসব অভিজ্ঞতার আলোকে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও জোরালো করার লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তাঁরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের কাজের বিবরণ দেন এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন করণীয় ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। এছাড়া, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরাও তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, আশিক ইকবাল মিলন, মোঃ জালাল উদ্দিন, মোঃ রিয়াজুল হক সরকার ও রওশন আরা বেগম। এছাড়াও সনাক সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, মোঃ আব্দুল হাকিম, এস.এম. আবু হাসনাত রানা, হাসিনা মাহবুব, সাধনা রায়, আজিজুল হক মোল্লা বাবু, শেখ রফিকুল ইসলামসহ অন্যান্য এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সনাক সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া-এর নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন। টিআইবি’র লালমনিরহাট সনাকের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আমরা অত্যন্ত সফলভাবে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের সাথে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেছি, যা ভবিষ্যতে এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

লালমনিরহাটে সনাকের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন: স্থানীয় পর্যায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার

আপডেট সময় : 06:33:49 pm, Wednesday, 30 July 2025