Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

রেজিস্ট্রারের বিতর্কিত মন্তব্য- পদত্যাগ চায় পবিপ্রবি শিক্ষক সমিতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:27:02 am, Saturday, 3 August 2024
  • 167 বার পড়া হয়েছে

রেজিস্ট্রারের বিতর্কিত মন্তব্য- পদত্যাগ চায় পবিপ্রবি শিক্ষক সমিতি।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
   
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু’র সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য- শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে সম্বোধন- অসদচারণ ও তাদের দিকে তেড়ে যাওয়ার বিষয়কে দায়িত্ব জ্ঞানহীন ও অমানবিক আচরণ হিসেবে আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি করেছে পবিপ্রবি শিক্ষক সমিতি। 
শনিবার -৩ আগস্ট- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২- ৮- ২৪ তারিখে বাংলাদেশের প্রথম শ্রেনির প্রায় সকল জাতীয় দৈনিক পত্রিকায় পবিপ্রবির রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর বক্তব্য আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না ও শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে সম্বোধন- অসদচারণ ও তাদের দিকে তেড়ে যাওয়ার বিষয়- পরবর্তীতে এই বক্তব্যের কারনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং শিক্ষকদেরকে নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক মন্তব্যসহ সকল বিষয় পবিপ্রবি শিক্ষক সমিতির নজরে এসেছে এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- আবাসিক হল থেকে কয়েকজন অসহায় শিক্ষার্থীকে -যারা টিউশনি করে পড়াশোনা খরচ চালায়- জোরপূর্বক বের করে দেয়ার প্রাক্কালে শিক্ষার্থীদের সাথে প্রফেসর সন্তোষ বসুর এহেন দায়িত্ব জ্ঞানহীন ও অমানবিক আচরণ পবিপ্রবি শিক্ষক সমিতি কোনো ভাবেই সমর্থন করে না বরং তা প্রত্যাখান করছে। আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না’ এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কেন রেজিস্ট্রার দিলেন এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে সকল অতিরিক্ত দায়িত্ব -রিজেন্ট বোর্ড মেম্বার- রেজিস্ট্রার- প্রক্টর- থেকে পদত্যাগের দাবি জানানো হয়।
প্রসঙ্গত- গত মঙ্গলবার -৩০ জুলাই- শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সংশ্লিষ্ট পেজে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

রেজিস্ট্রারের বিতর্কিত মন্তব্য- পদত্যাগ চায় পবিপ্রবি শিক্ষক সমিতি।।

আপডেট সময় : 10:27:02 am, Saturday, 3 August 2024