Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

রূপগঞ্জে এলাকাবাসীর চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার ৭ মাদক ব্যবসায়ীর

  • Reporter Name
  • আপডেট সময় : 03:25:43 pm, Saturday, 26 July 2025
  • 97 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর চাপে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে স্থানীয় ৭ মাদক ব্যবসায়ী। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকা বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা এলাকাবাসীর উপস্থিতিতে এ অঙ্গীকার করেন।
এসময় মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন, উপজেলা মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভুইয়ার ছেলে শ্যামল, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া।
এলাকাবাসী জানায়, আলী আজগর, সুফি বেগম, রাবি বেগম, শ্যামল মিয়া, রিপন মিয়া, বিল্লাল মিয়া ও আলম মিয়া মৈকুলী এলাকায় বড় মাদকের ডিলার হিসেবে পরিচিত। তারা মৈকুলীসহ উপজেলার বিভিন্ন স্থানে তাদের লোকজন দিয়ে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে মৈকুলী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ এলাকাবাসী মাদক বিরোধী একটি সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদক ব্যবসা রোধে এলাকায় স্থানীয়রা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে সোপর্দ্য করবে। এর প্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্য করে এলাকাবাসী। এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরী হয়। শনিবার দুপুরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ এলাকাবাসীর উপস্থিতিতে মাদক ব্যবসায়ী আলী আজগর, সুফি বেগম, রাবি বেগম, শ্যামল মিয়া, রিপন মিয়া, বিল্লাল মিয়া ও আলম মিয়া স্ট্যাম্পে স্বাক্ষ্যর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। এসময় তারা মাদক ব্যবসা আবার শুরু করলে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ্য করবে এলাকাবাসী।
এসময় মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা পুলিশকে মাসোয়ারা দিয়েই মাদক ব্যবসা করতাম। এলাকাবাসীর চাপে আমরা স্ট্যাম্পে স্বাক্ষ্যর করে অঙ্গীকার করছি আমরা আর মাদক ব্যবসা করবো না। যদি আমরা মাদক ব্যবসা করি তাহলে এলাকাবাসী আমাদের পুলিশের কাছে সোপর্দ্য করতে পারবে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভাল। তবে এসময় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। মাদক রোধে সকলকেই এগিয়ে আসতে হবে। পুলিশের মাসোয়ারার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাছ থেকে পুলিশের কে কত টাকা নেয় সেটি সুনির্দিষ্টভাবে বললে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে ঢালাও ভাবে বললে তো আর হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

রূপগঞ্জে এলাকাবাসীর চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার ৭ মাদক ব্যবসায়ীর

আপডেট সময় : 03:25:43 pm, Saturday, 26 July 2025