Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:11:43 am, Tuesday, 26 November 2024
  • 284 বার পড়া হয়েছে

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
    
রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ গ্রেফতার দেখানোর পর আদালতের নির্দেশে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় এজলাসের বাইরে আদালত প্রাঙ্গন জুড়ে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করেন।
২৬ নভেম্বর-মঙ্গলবার- সকাল ১১টার দিকে চিন্ময় কৃষ্ণকে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে। বেলা ১২টায় নির্ধারিত সময়ে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালতে তাকে উপস্থাপন করা হয়৷ এসময় চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত প্রাঙ্গন ছিল কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরা।
একই সাথে চিন্ময় কৃষ্ণকে করাগারে ডিভিশন ও ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন- আমরা জামিন শুনানিতে বলেছি, এটি একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তিনি -চিন্ময়- করেননি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। উনাকে কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছেন।
‘এছাড়া আমাদের আরেকটা আবেদন ছিল। উনি যেহেতু নিরামিষভোজী ও শাকাহারি- উনাকে যেন ধর্মীয় বিধিবিধান পালনের পূর্ণ সুযোগ দেওয়া হয়। আদালত সেটা মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে শুনানি চলাকালে এজলাসের বাইরে আইনজীবীসহ বিপুল সংখ্যক তরুণ-যুবক জড়ো হন। তারা চিন্ময় কৃষ্ণের পক্ষে স্লোগান দিতে থাকেন। জামিন নামঞ্জুরের খবরে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই চিন্ময় কৃষ্ণকে আদালত ভবনের দোতলা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সবাই প্রিজন ভ্যানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন৷ এতে প্রিজন ভ্যান আটকে যায়। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর চিন্ময় কৃষ্ণ ভ্যানের ভেতর থেকে হ্যান্ডমাইকে বক্তব্য দেন।
তিনি সবাইকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানান। রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ছিলেন সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক। বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষের দায়িত্বে আছেন। তবে সম্প্রতি সংগঠনটি তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
সনাতনী জাগরণ জোটের ব্যানারে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী নানা কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে তাকেসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ।।

আপডেট সময় : 11:11:43 am, Tuesday, 26 November 2024