Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রাউজানে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন গ্রেফতার – আদালতে প্রেরণ। পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:37:42 pm, Sunday, 29 November 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির আপিল শুনানির আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার আনিক আর হক উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ হত্যাকাণ্ডে জড়িতরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নেতাকর্মী ছিলেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্টও ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন—মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা পাঁচ আসামি হলেন—মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের কয়েকজন আপিল ও লিভ টু আপিল করেছেন। এসব আবেদনের শুনানিই মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

আপডেট সময় : 07:37:42 pm, Sunday, 29 November 2026