Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

রামুর দক্ষিণ মিঠাছড়িতে টমটম চালককে নৃশংসভাবে হত্যা, টমটম ছিনতাইয়ের অভিযোগ।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:22 am, Tuesday, 27 January 2026
  • 110 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক টমটম চালককে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুলালির জুম এলাকার বাসিন্দা আব্দুস সালাম বৈদ্যের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় টমটম নিয়ে ভাড়ায় বের হন বাবুল। কিছু সময় পর দক্ষিণ মিঠাছড়ির চৌধুরী পাড়া এলাকার একটি ফসলি জমিতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে গলা কেটে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বাবুলকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত টমটমটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ধারণা, গাড়িটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাই হওয়া টমটম উদ্ধার এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে রশিদনগর ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী

রামুর দক্ষিণ মিঠাছড়িতে টমটম চালককে নৃশংসভাবে হত্যা, টমটম ছিনতাইয়ের অভিযোগ।

আপডেট সময় : 11:58:22 am, Tuesday, 27 January 2026