Dhaka , Friday, 25 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা চরভদ্রাসনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে অন্তঃসত্ত্বা স্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত আহত ১৫ ধর্মপাশায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ হল ২টি অবৈধ করাত কল দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলল মায়া হরিণের নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩ জন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ স্মরণে চবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন বেতাগীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবকে গ্রেপ্তারে দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার পাইকগাছা পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত বহিষ্কার-গ্রেপ্তারেও থামছে না বরিশালে চাঁদাবাজি: রাতারাতি ধনী হতে কিছু নেতাদের প্রতিযোগিতা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক কক্সবাজারে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ সভা দুর্গাপুরে আদিবাসী ও স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত রামুর রাজারকুলে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর শাহীনের মরদেহ উদ্ধার : দাফন সম্পন্ন

যে ৫ লক্ষণ দেখে বুঝবেন মানুষটি আপনার জন্য নয়

মানুষটি আপনার জন্য, নাকি আপনার জন্য নন—তা বোঝার একটি সহজ উপায় আছে। ওই মানুষটির পাশে থাকলে যদি আপনি আত্মবিশ্বাসী, নির্ভার ও ফুরফুরে অনুভব করেন; যদি মনে হয়, আপনি আরও অনেক কিছু করতে পারবেন, তাহলে তিনি আপনার জন্য জুতসই।

কিন্তু তাঁর উপস্থিতিতে যদি আপনি মানসিক চাপে থাকেন, আত্মবিশ্বাসহীনতা বা হীনম্মন্যতায় ভোগেন; যদি ভয় বা অকারণ ক্লান্তি কাজ করে, তবে বুঝতে হবে মানুষটি আপনার জন্য উপযুক্ত নন। সম্পর্কের ক্ষেত্রে মানুষটি আপনার জন্য ‘এনার্জাইজার’ নাকি ‘এনার্জি ড্রেইনার’—এই পার্থক্যটি

বোঝা খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেখক ও কাপল থেরাপিস্ট জুলি মেনানো তাঁর এক ইনস্টাগ্রাম পোস্টে ভুল সঙ্গীর পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা তুলে ধরেছেন।

১. আঘাতের পর আঘাত

ভুল সঙ্গী আপনাকে বারবার মানসিকভাবে আঘাত করবেন। এই আঘাত চলতেই থাকবে, যতক্ষণ না আপনি ওই মানুষটিকে ছেড়ে যাওয়ার মতো মানসিক শক্তি সঞ্চয় করতে পারেন।

২. ওই ব্যক্তি আপনাকে কেমন বোধ করান

ভুল সঙ্গীর সঙ্গে থাকলে আপনি মানসিক বা শারীরিকভাবে ক্লান্ত, চাপগ্রস্ত কিংবা অসহায় বোধ করবেন। নিজের কাছেই মনে হবে—আপনি যথেষ্ট নন, আপনার ভেতরেই কোনো ঘাটতি আছে।

কিন্তু সঠিক সঙ্গীর পাশে থাকলে, ক্লান্তির মধ্যেও একধরনের উদ্যম অনুভব করবেন। নিজের ভেতর নতুন শক্তি পাবেন, নিজেকে ভালো লাগবে।

৩. সম্পর্কে যে বিষয়ে কোনো ছাড় নেই

পরিবার, বন্ধু বা তৃতীয় কোনো ব্যক্তির সামনে আপনাকে নিয়ে ঠাট্টা করা বা ছোট করে কথা বলা—এগুলো স্পষ্ট লক্ষণ যে সঙ্গীটি আপনার জন্য জুতসই নন।

তিনি যদি আপনাকে মানুষ হিসেবে মূল্য না দেন, আপনার মতামতকে গুরুত্ব না দেন বা আপনার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান না করেন, তবে বুঝতে হবে সম্পর্কটি সঠিক পথে নেই।

৪. ‘সরি’ বলার ক্ষমতা

ভুল করার পর যদি সঙ্গী ‘সরি’ বলতে না পারেন, শুরুতে বিষয়টি ছোট মনে হলেও সময়ের সঙ্গে তা গুরুতর হয়ে ওঠে। দোষ স্বীকার না করার এই প্রবণতা শেষ পর্যন্ত আপনাকেই সব কিছুর জন্য দায়ী করে তুলবে। দায় নিতে নিতে একসময় আপনি মানসিকভাবে নিঃশেষ হয়ে যাবেন—যা কোনোভাবেই সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

৫. শুধু সমঝোতায় টেকে না সম্পর্ক

আপনার ত্যাগ বা বিসর্জনের ওপরই কি সম্পর্ক টিকে আছে? কোনো সম্পর্কই আসলে ফিফটি–ফিফটি নয়, বরং ১০০–১০০। অর্থাৎ দুজনকেই সমানভাবে দায়িত্ব নিতে হয়।

সময় গড়ানোর সঙ্গে হয়তো আপনি আর আগের মতো গুরুত্ব পাচ্ছেন না। মেসেজ সিন হতে দেরি হচ্ছে, রিপ্লাই আসছে আরও দেরিতে। দিনের শেষে আপনাকে বলার মতো তাঁর কিছুই থাকছে না। উল্টো এসবের জন্য দায় চাপানো হচ্ছে আপনার ওপরই। সম্পর্কটি ধীরে ধীরে একতরফা হয়ে উঠছে।

লাইসেন্সধারী সম্পর্কবিশেষজ্ঞ ও থেরাপিস্ট জুলি মেনানো বলেন, সম্পর্কের যেকোনো পর্যায়ে এসব লক্ষণের যেকোনো একটি যদি প্রকটভাবে দেখা দেয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

যে ৫ লক্ষণ দেখে বুঝবেন মানুষটি আপনার জন্য নয়

আপডেট সময় : 11:39:56 am, Monday, 15 December 2025