
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে পেটের ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ৩৪৫ পিস ইয়াবাসহ আপন দুই বোনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের শরীরের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
শরীরের ভেতরে মাদক বহনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

























