Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭; মাদকের ঘটনায় ৫ জনের ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে

  • Reporter Name
  • আপডেট সময় : 01:03:01 pm, Tuesday, 10 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-ডাঙা সড়কের মাঝখানে পাঁচ কিলোমিটার দীর্ঘ অংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ ৯৫ভাগ শেষ করা হয়েছে। এলাকাবাসীর বহু আবেদন নিবেদন করা হলেও সড়কের ওপর থেকে সরানো হয়নি শতাধিক বিদ্যুতের খুঁটি। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের একেবারে ভেতরে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এসব খুঁটি অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়ক নির্মাণ প্রায় শেষ। কিন্তু সেই খুঁটি সরানো অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রাস্তা নতুন, কংক্রিট নতুন, শুধু বাধাগুলো পুরোনো। সদ্য নির্মিত সড়কের বুক চিরে দাঁড়িয়ে আছে একের পর এক বিদ্যুতের খুঁটি। কোথাও মাঝখানে। কোথাও চলাচলের অংশে। আবার কোথাও রাস্তার একেবারে গা ঘেঁষে। এখনও উদ্বোধন হয়নি। তাই ভাড়ী যানবাহনের নিয়মিত চলাচল শুরু হয়নি। তবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে। আর নতুন সড়কে তাদের পথ আগলে আছে এসব খুঁটি। সড়কের বুকে বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকা এসব খুঁটির অংশে দিনের আলোতেই হিসাব কষে পাশ কাটাতে হচ্ছে ছোট পরিবহনকে।

স্থানীয়দের শঙ্কা, সড়ক পুরোপুরি চালু হলে, ভাড়ী যানবাহন চলাচলের সময় ঝুঁকি বাড়বে আরও।
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের সঙ্গে নরসিংদীর পলাশ ও ঘোড়াশালসহ আশপাশের এলাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ এই কাঞ্চন- ডাঙা সড়ক। সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা। সড়কের নির্মাণকাজ প্রায় শেষ। কংক্রিটের ঢালাই হয়েছে। কাজও শেষ পর্যায়ে। এখন আবার সেই নতুন সড়কের অংশই কাটতে হবে। কারণ সড়কের ভেতরে থাকা ৪৬টিসহ শতাধিক বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে হবে অন্য জায়গায়। খুঁটি সরানোর পর আবার করতে হবে মেরামত। অর্থাৎ আগে খুঁটি সরিয়ে পরে রাস্তা নির্মাণের বদলে, আগে রাস্তা নির্মাণ, পরে খুঁটি সরানো, তারপর আবার রাস্তা মেরামত। তাতে খরচ বাড়বে।

সড়ক নির্মাণের শুরুতেই খুঁটি সরাতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাছে আবেদন করেছিল সওজ। পল্লী বিদ্যুৎ খুঁটি স্থানান্তরের ব্যয় নির্ধারণ করে সওজকে অর্থ জমা দিতে জানায়। কিন্তু সেই অর্থ আর সময়মতো পরিশোধ করেনি সওজ। এ কারনে সড়ক থেকে খুঁটি সরেনি। কিন্তু থামেনি সড়কের কাজও। নির্মাণ এগিয়েছে, ঢালাই হয়েছে, কাজ পৌঁছেছে ৯৫ শতাংশে। আর খুঁটি থেকে গেছে সেখানেই।

পল্লী বিদ্যুৎ বলছে, ২০২৫ সালেই সওজকে খুঁটি স্থানান্তরের ব্যয়ের হিসাব দেওয়া হয়েছিল। টাকা জমা না পড়ায় তখন খুঁটি সরানো হয়নি। আগামী দুই মাসের মধ্যে সব খুঁটি সরানোর আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে কাঞ্চন-ডাঙা সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটির প্রায় সাড়ে চার কিলোমিটার অংশে শতাধিক পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। এর মধ্যে ৪৬টি খুঁটি সড়কের মূল অংশের মধ্যে রয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। খুঁটি এড়িয়ে চলতে গিয়ে চালকদের অনেক সময় সড়কের বিপরীত পাশে চলে যেতে হচ্ছে। উল্টে যাচ্ছে পরিবহণ। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা কাজি রেজাউল হক বলেন, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কটি নির্মাণ করা হলেও খুঁটি না সরানোর কারণে এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। দ্রুত খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন।
কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বাসিন্দা এসএম আবু কাউছার বলেন, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতে খুঁটিগুলো এড়িয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালকদের সমস্যায় পড়তে হয়। তাতে দুর্ঘটনা বাড়ছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, সড়কের মাঝখানের খুঁটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির নিজস্ব ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এরই মধ্যে নয়টি খুঁটির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, খুঁটি অপসারণের জন্য প্রয়োজনীয় বাজেট চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখনও বাজেট পাওয়া যায়নি। তবে বাজেট পাওয়া মাত্রই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করা হবে। এর মধ্যে খুঁটি অপসারণের কাজ শুরু করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক

রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে

আপডেট সময় : 01:03:01 pm, Tuesday, 10 November 2026