Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭; মাদকের ঘটনায় ৫ জনের ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:03:46 pm, Tuesday, 10 November 2026
  • 2 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

পাহাড়, নদী, সাদামাটির বিস্তীর্ণ ভূখণ্ড আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি—প্রকৃতির এমন অপার সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোণার দুর্গাপুর। প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এ জনপদের রয়েছে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে দুর্গাপুরকে দেশের অন্যতম সেরা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার একাধিক প্রস্তাবনা ও পরিকল্পনায় মতবিনিময় সভায়।
পর্যটনশিল্পের বিকাশ, আধুনিক পর্যটন ব্যবস্থাপনা, পর্যটকদের নিরাপত্তা এবং দুর্গাপুরের দর্শনীয় স্থানগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে স্থানীয় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার দুর্গাপুরে পর্যটন শিল্পের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় যুবকদের হাত কর্মীর হাতে পরিনত করার জন্য ইতোমধ্যে নানা উদ্দ্যেগ হাতে নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণার – ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল। এরমধ্যে পর্যটন এলাকায় পুলিশকেন্দ্র স্থাপন, দ্রুত বাস্তায়নের লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিনিধিদের দিয়ে সরেজমিন যাচাইকরণে উদ্দ্যেগ উল্লেখযোগ্য।
এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সুধীজন ও স্থানীয়দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভুমি কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে মাঝে উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বনিক সমিতির সভাপতি রনজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বিএনপি‘র প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবির, যুবদল নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপি‘র সাংগঠিনকি সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা শাহআলম, যুবদল নেতা আল ইমরান সম্রাট গনি সহ অন্যান্য নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মুক্ত আলোচনা ও পরামর্শে আগামী শীত মৌসূমে বিজয়পুর সাদামটি স্পট দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে হোটেল মোটেল এবং স্থানীয়ভাবে ভ্যানে ট্রাভেল সেবার মানোন্নয়নে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সচেতন নাগরিক, শিক্ষক, গনমাধ্যমকর্মী, আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী, অটোরিক্সা/ভ্যান চালক, বাজার বণিক সমিতির সদস্য, জেলা ও উপজেলার পুলিশ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকতাগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
টেকসই পর্যটন নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণে এই খাত দারুণ উন্নতি করে দেশের বড় আয়ের উৎসে পরিণত হওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশিফিকুর রহমান।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এই জনপদকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুপরিচিত করে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং বাস্তবভিত্তিক উন্নয়ন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুর একদিন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক

সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা

আপডেট সময় : 01:03:46 pm, Tuesday, 10 November 2026