Dhaka , Monday, 9 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৭; মাদকের ঘটনায় ৫ জনের ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যে দুর্গাপুরে সমবায় দিবস পালিত সাম্যবাদের বার্তা ছড়িয়ে দুর্গাপুরে ১০৯তম অক্টোবর বিপ্লব পালিত নতুন রূপে সাজবে খেজুরতলা-পতেঙ্গা সমুদ্র সৈকত সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও ভূমিকা রাখতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ

সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:11 pm, Monday, 9 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর গত শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আজ ৯ই নভেম্বর সোমবার দুপুরে ললাটি এলাকায় নিহতের লাশ নিয়ে বিচার ও ফাঁসির দাবিতে এশিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।

নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ​ঘটনার বিবর​ন স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাঁকে একটি স্থানে আটকে রাখা হয়। একপর্যায়ে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

​পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তিনি মারা যান।

​সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মারধরের মামলায় পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফারুকের মৃত্যুর পর বর্তমান মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : 07:52:11 pm, Monday, 9 November 2026