Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম ঈদগাঁওয়ে এসকে ফাউন্ডেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত লাইসেন্স ছাড়া ব্যবসা; পাইকগাছায় ৪ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র

  • Reporter Name
  • আপডেট সময় : 01:16:35 pm, Tuesday, 10 November 2026
  • 2 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

ডিসেম্বর আসার আগেই শিক্ষার্থীদের পুনর্ভর্তি ও সেশন ফি জমা দেওয়ার নোটিশ দিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে বরিশালসহ সারাদেশের অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই প্রতিষ্ঠানে সপ্তম শ্রেণি পাস করে অষ্টম শ্রেণিতে উঠতে আবারও ভর্তি ও সেশন ফি কেন দিতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

তাদের অভিযোগ, সরকার পুনর্ভর্তি ও সেশন ফি আদায় নিষিদ্ধ করলেও বরিশালের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সেই নির্দেশনা উপেক্ষা করে নতুন শিক্ষাবর্ষের আগেই অর্থ আদায়ের প্রস্তুতি নিয়েছে।

অভিভাবকদের প্রশ্ন, বছরের পর বছর একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার পর একজন শিক্ষার্থীকে আবার নতুন করে ভর্তি দেখানোর প্রয়োজন কী? শিক্ষার্থীর পরিচয় ও প্রতিষ্ঠানে পড়াশোনা অব্যাহত থাকা সত্ত্বেও প্রতিবছর ভর্তি ও সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থের বোঝা কেন বহন করতে হবে? বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের একাধিক সন্তান একই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এ ব্যয় বড় ধরনের চাপ হয়ে দাঁড়ায়।

অভিযোগের সত্যতা যাচাইয়ে নগরীর উদয়ন উচ্চ বিদ্যালয় ও হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়সহ পাশের উপজেলা বাকেরগঞ্জের দাড়িয়াল ও দুধল ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে খোঁজ নেওয়া হয়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব প্রতিষ্ঠানে এখনো সরকারি নির্দেশনা পৌঁছায়নি।

প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে বেতন সংগ্রহ শাখার কর্মকর্তারা জানান, পুনর্ভর্তি ফি বন্ধের বিষয়ে তারা এখনো কোনো সরকারি নির্দেশনা পাননি। আগের নিয়মেই কার্যক্রম চলছে।

উদয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী অভিযোগ করে জানায়, তাদের বিদ্যালয়ে সেশন ফি ২ হাজার ৪০০ টাকা এবং পুনর্ভর্তি ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ টাকা কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক অভিভাবক।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জারির এত দিন পরও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা যদি তা না জানেন, তাহলে নির্দেশনা পৌঁছানোর দায়িত্ব কার? সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে কি না, তা তদারকির দায়িত্বই বা কার?

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিমউদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোর্শেদ রেজার সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। তারা খোঁজ নিয়ে পরে কথা বলবেন বলেও জানান। শিক্ষা বোর্ডের শীর্ষ দুই কর্মকর্তার এমন বক্তব্যের পর অভিভাবকদের মধ্যে আরও প্রশ্ন তৈরি হয়েছে। বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের ফি নির্ধারণ ও আদায়ের প্রস্তুতি চললেও সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সরকারি নীতিমালা সম্পর্কে অবগত না থাকেন, তাহলে মাঠপর্যায়ে তদারকি হচ্ছে কীভাবে?

পুনর্ভর্তি ফি বন্ধের নির্দেশনা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নির্দেশনায় একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি না নেওয়ার কথা বলা হয়। তবে সে সময় সেশন ফি গ্রহণের সুযোগ রাখা হয়েছিল। এরপরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নামে অর্থ আদায়ের অভিযোগ অব্যাহত থাকায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’-এর পক্ষ থেকে একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ও সেশন ফি আদায় বন্ধের দাবিতে ২০২৬ সালের ২৫ জানুয়ারি হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়। ইতোমধ্যে আদায় করা অর্থ ফেরতের বিষয়টিও আবেদনে উত্থাপন করা হয়েছিল।

এরপর ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’ জারি করে। ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়। এর ৫(ঙ) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই ভর্তি থাকা শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ও সেশন ফি নেওয়া যাবে না।

অন্যদিকে, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হাইকোর্টও একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ও সেশন ফি আদায় না করার নির্দেশনা দেন। ফলে সরকারি নীতিমালা ও আদালতের নির্দেশনা—উভয় ক্ষেত্রেই একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের ফি আদায়ের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান রয়েছে।

নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নির্ধারিত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণ এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এমপিও স্থগিত এবং পরিচালনা কমিটি বাতিলের মতো বিধান রাখা হয়েছে।

তবে সরকারি নির্দেশনাটি নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো শিক্ষার্থী প্রথমবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে তখনই ভর্তি ও সেশন ফি একসঙ্গে দেওয়ার নিয়ম রয়েছে। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে অধ্যয়ন অব্যাহত রাখলে এসব ফি নেওয়ার সুযোগ নেই। পুনর্ভর্তি ও সেশন ফি নিষিদ্ধের সুযোগ নিয়ে একই উদ্দেশ্যে অন্য নামে অর্থ আদায় করা হচ্ছে কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বরিশালের উদয়ন, হালিমা খাতুন ও জিলা স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফি নির্ধারণ ও আদায়ের নোটিশ যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা। অভিভাবকদের বক্তব্য, সরকারি নির্দেশনা কার্যকর করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব প্রতিষ্ঠানে লিখিতভাবে জানাতে হবে। কোন খাতে কত টাকা নেওয়া যাবে, তার অনুমোদিত তালিকাও প্রকাশ করতে হবে। নিষিদ্ধ পুনর্ভর্তি ফি আদায়ের চেষ্টা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অভিভাবকদের বড় প্রশ্ন, সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, আদালতও নির্দেশনা দিয়েছেন, তারপরও কেন শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই নতুন ভর্তি ও অর্থ আদায়ের নোটিশ দিয়ে তাদের দুশ্চিন্তায় ফেলা হচ্ছে? প্রজ্ঞাপন জারি করেই কি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের দায়িত্ব শেষ, নাকি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার দায়ও তাদের রয়েছে?

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেন, এ অভিযোগ শুধু বরিশালের নয়, দেশের সব কটি শিক্ষা বোর্ডের ক্ষেত্রেই একই সমস্যা রয়েছে। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার এ প্রজ্ঞাপন জারি করলেও বিএনপি সরকার গঠনের পর বিষয়টি আর গুরুত্ব পায়নি। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বরিশালের শিক্ষাঙ্গনে পুনর্ভর্তি আতঙ্কের অবসান ঘটাতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কার্যকর পদক্ষেপ এবং সরকারি নির্দেশনার বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় শিক্ষা খাতে নতুন করে অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ

পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র

আপডেট সময় : 01:16:35 pm, Tuesday, 10 November 2026