
নুর মুহাম্মদ, কক্সবাজার,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার পৌর কমিটি নবায়ন করা হয়েছে। ২০২৬-২৭ সেশনের জন্য মাওলানা মোহাম্মদ খালেদ সাইফীকে পুনরায় আমীর এবং মাওলানা মুফতি ইউছুফ মক্কীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৭ নভেম্বর (শনিবার) বাদ মাগরিব কক্সবাজার শহরে অনুষ্ঠিত মাসিক সভা শেষে এক বিশেষ অধিবেশনে এ কমিটি নবায়ন করা হয়। জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতার নাম ঘোষণা করেন।
নবায়নকৃত কমিটির নায়েবে আমীর হয়েছেন মাওলানা হাফেজ মোহাম্মদ শফি, মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ মোহাম্মদ সালেম, মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী ও মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদুল কবির, অর্থ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ হিফজুর রহমান, শ্রমকল্যাণ সম্পাদক নজিবুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন বেলাল হোসাইন রিশাদ।
পৌর আমীর মাওলানা মোহাম্মদ খালেদ সাইফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা ডা. ইলিয়াস খান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন সিদ্দিকী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ঈসা মাহমুদ হাসেমী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা জায়নুল আবেদীন, প্রচার ও সাহিত্য সম্পাদক মাওলানা ক্বারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম আফজল, জেলা ইসলামী যুবসমাজের নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ ও হাফেজ সাঈদুল হকসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ডা. ইলিয়াস খান নবায়নকৃত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির একটি পথিকৃৎ সংগঠন। ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠনের ঐতিহ্য ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ইখলাস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

























