Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:43 pm, Tuesday, 10 November 2026
  • 0 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক শিল্পীকে নিয়ে যথাযথ আলোচনা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রী আছেন, যারা অভিনয়ের বাইরে অপ্রয়োজনীয় প্রচারণা বা বিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত হন না। এ কারণে দর্শকদের আগ্রহ ও আলোচনা হয়তো তাদের ঘিরে তুলনামূলক কম।

তালিকার শুরুতেই অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করেন ফারিয়া। তার সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, অভিনয়ের বাইরে জয়ার পোষ্য প্রাণী, গাছপালা ও বাগানবাড়ির প্রতি আগ্রহ রয়েছে। পাশাপাশি ব্যাগ ও ঘড়ির সংগ্রহেরও প্রশংসা করেন তিনি।

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন শবনম ফারিয়া। অভিনয়ে আসার আগে ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ নামের দুটি সিরিজ দেখেছিলেন বলে জানান তিনি। এর মধ্যে ‘স্পর্শের বাইরে’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি।

ফারিয়া লেখেন, সানজিদা অসাধারণ অভিনয় করেন। ক্যারিয়ারের শুরুতে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। সানজিদাকে স্বল্পভাষী ও পেশাদার অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন ফারিয়া।

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন শবনম ফারিয়া। তার মতে, মৌসুমী অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ অভিনেত্রী। তার প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের কথাও উল্লেখ করেন তিনি। মৌসুমীর অভিনয় দেখে নিজেরও এমন অভিনয় করার ইচ্ছা হয় বলে জানান ফারিয়া।

অভিনেত্রী নাজিয়া হক অর্শার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। ফারিয়ার মতে, অভিনয় শুধু সংলাপনির্ভর নয়; চোখের অভিব্যক্তিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্শার চোখের অভিব্যক্তি বিশেষভাবে প্রশংসা করেন তিনি।

অর্শার সঙ্গে একটি নাটকে কাজের সুযোগ হাতছাড়া হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। কয়েক বছর আগে শিহাব নামের এক নির্মাতা তাকে নাটকটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে শিডিউল জটিলতায় কাজটি করতে পারেননি তিনি। পরে অর্শা নাটকটিতে অভিনয় করেন। তার অভিনয় দেখে ফারিয়ার মনে হয়েছে, চরিত্রটির জন্য অর্শাই উপযুক্ত ছিলেন।

এ ছাড়া অভিনেত্রী বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস, কথা বলার ধরন ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেন শবনম ফারিয়া। তার মতে, পোশাক নির্বাচন ও কথা বলার ক্ষেত্রে বিন্দুর রুচিবোধ প্রশংসনীয়।

অভিনেত্রী ইশিতার প্রতিও নিজের ভালো লাগার কথা জানান ফারিয়া। ছোটবেলা থেকেই ইশিতার ভক্ত উল্লেখ করে তিনি লেখেন, ইশিতার সবকিছুই তার ভালো লাগে।

এ ছাড়া বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

শবনম ফারিয়ার মতে, দেশের বিনোদন অঙ্গনে ভালো অভিনয় করেন, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী এবং সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। কিন্তু তাদের কাজের পরিবর্তে অনেক সময় পোশাক, দামি ব্যাগ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয়।

পোস্টের শেষাংশে আক্ষেপ প্রকাশ করে ফারিয়া লেখেন, ভালো অভিনয় ও ব্যক্তিত্বের অধিকারী অভিনেত্রীদের নিয়েও আলোচনা হওয়া উচিত। শুধু বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা হওয়ায় প্রকৃত অভিনয়শিল্পীদের কাজ অনেক সময় আড়ালে থেকে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

আপডেট সময় : 08:39:43 pm, Tuesday, 10 November 2026