Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:45 pm, Tuesday, 10 November 2026
  • 0 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস। চোট ও ফিটনেস সমস্যার কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। সংস্থাটি জানিয়েছে, দুজনই রোববার নিজ নিজ ক্লাবের হয়ে খেলেছেন। তবে জাতীয় দলের আসন্ন ম্যাচে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই তারা।

গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে নেদারল্যান্ডসের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। তাদের বাদ পড়ায় স্কোয়াডের সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ জনে। আপাতত নতুন কাউকে দলে নেওয়ার পরিকল্পনা নেই জাতীয় দলের ম্যানেজমেন্টের।

ফন ডাইকের অনুপস্থিতি ডাচ শিবিরের জন্য বড় উদ্বেগের বিষয়। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রতিটি মিনিট মাঠে কাটিয়েছেন এই ডিফেন্ডার। ফলে তার ফিটনেস সমস্যা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে। জাতীয় দলের হয়েও সম্প্রতি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন তিনি। অক্টোবরের শুরুতে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেন অধিনায়ক ফন ডাইক।

অন্যদিকে ব্রাবিও রোববার চেলসির বিপক্ষে সান্ডারল্যান্ডের ১-০ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন। তবে ফিটনেস সমস্যার কারণে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না তিনিও।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের আগে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের বিপক্ষে শুক্রবার আমস্টারডামে মাঠে নামবে ডাচরা। এরপর সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে দলটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

আপডেট সময় : 08:38:45 pm, Tuesday, 10 November 2026