Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান, মাদক কারবারি আটক চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে অগ্নিকাণ্ড: গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক হযরত আলী রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা

ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:12:25 pm, Wednesday, 11 November 2026
  • 1 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বরিশালের কীর্তনখোলা নদীতীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কের জেটিতে অপেক্ষমাণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন বিকট শব্দে ভেঙে পড়েছে। ক্রেনটি ভেঙে পার্শ্ববর্তী হাউজবোটের ওপর পড়লে বোটটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। এ সময় ক্রেনের নিয়ন্ত্রণ ইঞ্জিন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান ক্রেন অপারেটর ইউনুস সিকদার। ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১১ নভেম্বর বুধবার সকাল ৯টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ও নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, সাপ্তাহিক মহড়ার প্রস্তুতি নেওয়ার সময় সকাল সোয়া নটার দিকে মেশিন চালু করতেই ক্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। এ সময় ব্রেক করাও অসম্ভব হয়ে পড়ে। ফলে ক্রেনটি নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। একপর্যায়ে ক্রেনের নিয়ন্ত্রণ ইঞ্জিনও চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আতঙ্কিত হয়ে ক্রেন অপারেটর ইউনুস সিকাদ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, কী ঘটেছে এবং কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হবে। কেউ আহত হয়নি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। তবে এ ঘটনায় বড় ধরনের ঝুঁকি ছিল, তা স্পষ্ট।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও রুস্তম বরিশালের পথে যাত্রা করেছে। হাউজবোটের ওপর পড়ে থাকা ক্রেনটি অপসারণে এই দুটি জাহাজসহ আরও সহযোগিতার প্রয়োজন হতে পারে।
বরিশাল নৌবন্দরের মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন এ অংশে সাধারণত দুটি উদ্ধারকারী জাহাজ অবস্থান করে। এর একটি বড় এবং অন্যটি ছোট। জাহাজ দুটির নাবিক ও ক্রুদের থাকার জন্য পাশেই রয়েছে আবাসিক সুবিধাসম্পন্ন হাউজবোট। এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি কেবিন রয়েছে। নির্ভীকের ক্রেনটি গোড়া থেকে ভেঙে এবং চেইনচ্যুত হয়ে ওই হাউজবোটের ওপর পড়ে। দুর্ঘটনার সময় নাবিক ও ক্রুরা মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় হাউজবোটটি ফাঁকা ছিল। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হুসাইন।

বিআইডব্লিউটিএর নির্ভীক দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক উদ্ধারকারী নৌযান। নির্ভীক ও প্রত্যয় ২০১৩ সালের এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে আনা হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের আগস্ট মাসে তৎকালীন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির উদ্বোধন করেন। নির্ভীক জাহাজটির ক্রেনের সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ২৫০ মেট্রিক টন। অর্থাৎ বড় আকারের ডুবে যাওয়া নৌযান উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। অথচ সেই ক্রেনই এভাবে ভেঙে পড়ায় জাহাজটির রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক নিরাপত্তা ও নিয়মিত পরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্ভীক ও এর যমজ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দক্ষিণ কোরিয়া থেকে যৌথভাবে প্রায় ৩৫৬ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল। সে হিসাবে প্রতিটি জাহাজের ক্রয়মূল্য প্রায় ১৭৮ কোটি টাকা।
দেশের নৌপথে বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌপরিবহন ব্যবস্থায় জরুরি সহায়তা দেওয়ার জন্য এ ধরনের অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করা হয়েছিল। সেই বিবেচনায় প্রায় ১৭৮ কোটি টাকা মূল্যের নির্ভীকের গুরুত্বপূর্ণ ক্রেন ভেঙে পড়ার ঘটনা শুধু একটি যান্ত্রিক দুর্ঘটনা নয়, বরং সরকারি বিপুল বিনিয়োগে কেনা উদ্ধার সরঞ্জামের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।
এ দুর্ঘটনায় হাউজবোটের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ভেঙে পড়া ক্রেনটি নিরাপদে অপসারণ, হাউজবোটের ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং নির্ভীকের ক্রেন ও নিয়ন্ত্রণব্যবস্থা সচল করতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা তদন্ত ও কারিগরি মূল্যায়নের পর জানা যাবে বলে জানিয়েছেন নৌ বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ, যন্ত্রাংশের ত্রুটি, রক্ষণাবেক্ষণে কোনো ঘাটতি ছিল কি না এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে ত্রুটি শনাক্তের সুযোগ ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ

ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ

আপডেট সময় : 03:12:25 pm, Wednesday, 11 November 2026