Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান, মাদক কারবারি আটক চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে অগ্নিকাণ্ড: গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক হযরত আলী রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:26 pm, Wednesday, 11 November 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব কানিজ মওলা সোমবার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে কাজ করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

প্রথম কার্যদিবসে দপ্তরে এসে সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি মুঠোফোনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি’র সাথে মতবিনিময় করেন।

এরপর দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ১ম-২০তম গ্রেডের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সচিব। উক্ত প্রশিক্ষণটি এসিআর পূরণ, অনুস্বাক্ষর, প্রতিস্বাক্ষর, দাখিল ও সংরক্ষণ নিশ্চিতকরণ, ডিজিটাল এসিআর এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সচিব কানিজ মওলা সুনির্দিষ্ট লক্ষ্য বা ‘টার্গেট’ নিয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে অবশ্যই অংশ নিতে হবে। ট্রাইপার্টইট মিটিং-এ সাধারণত বিরোধ নিষ্পত্তি, নীতি নির্ধারণ ও পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়। তাই এসব সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ ও যথোপযুক্ত সুপারিশ প্রদানে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।”

কাজের পরিবেশ ও পরচর্চামুক্ত স্বচ্ছ প্রশাসনিক আচরণের ওপর জোর দিয়ে সচিব বলেন, “জনস্বার্থে জীবনের সুন্দর মুহূর্তগুলো নিজের কর্মপরিবেশে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অতিবাহিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমি কারো কান কথাকে প্রশ্রয় দেই না। আড়ালে-আবডালে যারা অভিযোগ করে, তারা বেশিরভাগই সত্য এড়িয়ে চলে। আমার বার্তা পরিষ্কার—কাউকে কিছু বলতে হলে সরাসরি বলব, আড়ালে নয়। সত্য কথা সবার সামনে প্রকাশ করাই আমার নীতি।”

পার্বত্য সচিব কানিজ মওলা আরও যুক্ত করেন, “আমার দরজা সবার জন্য খোলা। আপনাদের কাছে প্রত্যাশা হলো, জনস্বার্থে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আমরা রাষ্ট্রের সেবা প্রদান করি এবং এ রাষ্ট্রের মালিক জনগণ। আমি যেমন সেবাদাতা, ঠিক তেমনি অন্য ক্ষেত্রে আমিও সেবাগ্রহীতা। তাই সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য থাকতে হবে। অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে কাজে মনোনিবেশ করতে হবে।”

স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, “এ দেশ আমাদের। আমরা নিজ দেশের মতো করে দেশকে ভালোবাসব এবং দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমাদের স্বদেশপ্রীতি মনোভাব পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সামগ্রিক বিষয়াদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিবের নিকট তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, যুগ্মসচিব কাজী তোফায়েল হোসেনসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

আপডেট সময় : 01:08:26 pm, Wednesday, 11 November 2026