Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:13 pm, Monday, 7 April 2025
  • 488 বার পড়া হয়েছে

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

কণ্ঠশিল্পী শেখ সাদী সাম্প্রতিক সময়ের বিতর্কিত ঘটনা নিয়ে নায়িকা পরীমণির পাশে দাঁড়িয়েছেন। গৃহকর্মী পিংকি আক্তারের করা মারধরের অভিযোগ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা, তখন নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদী। তিনি বলেছেন, কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণির ব্যক্তিজীবনকে পুঁজি করে নিজেরা লাভবান হচ্ছেন, অথচ তাতে একজন মানুষের সম্মানহানি হচ্ছে।

সম্প্রতি ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার পরীমণির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই শুরু হয় মিডিয়া ট্রায়াল, পাল্টাপাল্টি বক্তব্য। এই পরিস্থিতিতে পরীর পাশে দাঁড়িয়ে সাদী ফেসবুকে লেখেন, “ভাবুন তো, অনলাইনে কেউ আপনার ছবি দিয়ে বলে দিল আপনি একজন ধর্ষক! কোনো প্রমাণ নেই, ঘটনাটাও ভিত্তিহীন। এরপর সবাই আপনাকে দোষারোপ করছে, আপনার পরিবার, আত্মীয়স্বজন—সবার সামনে আপনাকে ছোট করা হচ্ছে। অথচ আপনি কিছুই করতে পারছেন না। তখন আপনার কী অবস্থা হতো?”

সাদীর দাবি, এই ঘটনার মূল উদ্দেশ্য পরীমণিকে হেয় করা। তিনি বলেন, “সত্য যাচাই না করেই কিছু সাংবাদিক ক্ষোভ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিউয়ের জন্য মিথ্যা প্রচার করছে। এসব দেখে মনে হয় না যে একজন নারী, একজন মা এবং একজন মানুষকে হেয় করা হচ্ছে?”

পরীমণির সঙ্গে শেখ সাদীর ঘনিষ্ঠতার খবরও বেশ কিছুদিন ধরেই আলোচনায়। সূত্র অনুযায়ী, তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। এই গুঞ্জনের সূত্রপাত ঘটে আদালতে, যেখানে সাদী পরীমণির জামিনদার হন। এরপর থেকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁদের।

সাদী বলেন, “পরী আজ সুপারস্টার আপনাদের ভালোবাসায়। কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে যখন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা হয়, তখন সেটা কষ্টদায়ক। পরীর জীবনের ঘটনাগুলোকে বানিয়ে বানিয়ে উপস্থাপন করে কিছু সাংবাদিক নিজেদের রুটিরুজির অংশ বানিয়ে ফেলেছে। তারা ভুলে যায়, পরীমণি শুধু নায়িকা নন—তিনি একজন মা, একজন নারী, এবং একজন মানুষ।”

সাদীর এই অবস্থান থেকে পরিষ্কার যে, তিনি শুধু পরীমণিকে নয়, একজন মানুষ হিসেবে তাঁর সম্মান ও অধিকারের পক্ষে কথা বলছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে- শেখ সাদী

আপডেট সময় : 04:14:13 pm, Monday, 7 April 2025