Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে পাবনায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার- ১।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:51:32 am, Sunday, 18 August 2024
  • 285 বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে পাবনায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার- ১।।

পাবনা প্রতিনিধি।।
   
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে ২ শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী সোহেল খানকে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ পাবনার  অভিযানিক দল।
র‌্যাব জানায়- গত ৪ আগস্ট পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুই জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। 
নিহতরা হলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র বলরামপুর গ্রামের মোঃ দুলাল উদ্দিন মাষ্টারের ছেলে জাহিদুল ইসলাম -১৮- ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ব্রজনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান নিলয় -১৪-।   
উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্য দিবালোকে ভয়ংকর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। 
এ ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র‌্যাবের গোয়েন্দা টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও সংরক্ষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়।   
দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পিতা মোঃ দুলাল উদ্দিন মাষ্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।    
এরই ধারাবাহিকতায় রোববার -১৮ আগস্ট- ভোরে র‍্যাব-১২- সিপিসি-২- পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার পাবনা সদর থানার নলদহ এলাকায় অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে সনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহারনামীয় ৭ নং পলাতক আসামী মোঃ সোহেল খান -২৮- কে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল খান পাবনা সদর থানার নলদহ গ্রামের মোঃ ছাত্তার খানের ছেলে। 
র‌্যাব জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি অকপটে স্বীকার করে এবং ভিডিও ফুটেজে নিজেকে সনাক্ত করে। এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী সোহেল খান উক্ত হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। উক্ত তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীসহ মদদদাতাদের গ্রেফতার অভিযান চলমান থাকবে বলেও জানায় র‌্যাব। 
গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল খানকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান- র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে পাবনায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার- ১।।

আপডেট সময় : 10:51:32 am, Sunday, 18 August 2024