Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

পটুয়াখালীতে সমাজকর্মীর বিরুদ্ধে গরীবের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:36 pm, Wednesday, 22 September 2021
  • 232 বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সমাজকর্মীর বিরুদ্ধে গরীবের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

গরিবদের নামে দেয়া সরকারের বিভিন্ন ভাতার অর্থ সুকৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সমাজকর্মী জাহিদুল ইসলামের বিরুদ্ধে।পটুয়াখালীর গলাচিপা উপজেলা সমাজসেবা দফতরের ইউনিয়ন সমাজকর্মী জাহিদুল ইসলাম।

ভাতাভোগীর পরিবর্তে নিজের আত্মীয়স্বজনদের মোবাইল ফোন নম্বর ব্যবহার করে সুকৌশলে গরিবদের নামে দেয়া সরকারের বিভিন্ন ভাতার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সমাজকর্মী জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

এ ধরণের একটি জালিয়াতির ঘটনায় গলাচিপা থানায় একজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করলে আরও বেশ কিছু ঘটনার তথ্য বেরিয়ে আসে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, মোবাইল ফোন নম্বরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতার অর্থ পাঠানোর কার্যক্রম শুরুর পর থেকে জাহিদুল ইসলাম অত্যন্ত সুকৌশলে সুফলভোগীর মোবাইল ফোন নম্বরের পরিবর্তে তার আত্মীয়স্বজনদের মোবাইল ফোন নম্বর ব্যবহার করছেন। অফিসে দায়িত্ব পালনের সুবাদে তিনি এ অপকর্ম করছেন।

গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালেকা খাতুন অভিযোগ করেন, তার বিধবা ভাতার কার্ডে নিজস্ব মোবাইল ফোন নম্বরের পরিবর্তে জাহিদুল ইসলাম আমখোলা ইউনিয়নের মুসুরিকাঠি গ্রামের ইয়াকুব সিকদারের মোবাইল ফোন নম্বর বসিয়ে দেন। ফলে তার ভাতার ৬৭৫০ টাকা ইয়াকুব সিকদারের মোবাইল ফোনে চলে যায়। ইয়াকুব সিকদার সমাজসেবা কার্যালয়ের কর্মচারী জাহিদুল ইসলামের আত্মীয়। জাহিদুল ইসলাম সময়সুযোগে সে অর্থ মোবাইল ফোন থেকে বের করে নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মালেকা খাতুনের নাতি আমিনুল ইসলাম বাপ্পি থানায় সাধারণ ডায়েরি করলে একের পর এক ঘটনা বেরিয়ে পড়ে।

আমখোলা ইউনিয়নের প্রতিবন্ধী আঃ করিম বিশ্বাস অভিযোগ করেন, তিনি নতুন সিম কিনে জাহিদুল ইসলামের কাছে বিকাশ নম্বর দিয়েছেন। কিন্তু ভাতার টাকা পাননি। কয়েকদিন তার অফিসে গিয়েছিলেন। জাহিদুল তাকে জানিয়েছে, তার ভাতা অন্য নম্বরে চলে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, আমার মতো গরিবের টাকা আত্মসাৎ করলে আল্লাহ ক্ষমা করবেন না।

জাহিদুল ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী একইভাবে ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সমাজসেবা দফতরে জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিকার মেলেনি।

এসব অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অর্থ অন্য মোবাইল ফোন নম্বরে কিভাবে যায়, তা আমার জানা নেই।

গলাচিপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ অলিউল্লাহ বলেন, জাহিদুল ইসলামের এক আত্মীয়ের মোবাইল নম্বরে ভাতাভোগীর টাকা চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে। এ বিষয়ে তার সম্পৃক্ততা পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

পটুয়াখালীতে সমাজকর্মীর বিরুদ্ধে গরীবের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আপডেট সময় : 08:13:36 pm, Wednesday, 22 September 2021