Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মজিবুর, সম্পাদক সেন্টু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:52 pm, Tuesday, 12 August 2025
  • 104 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  তাজউদ্দিন ফারাস সেন্টু।

সোমবার (১১ আগস্ট) রাতে কাউন্সিল অধিবেশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দুপুরে জেলা শহরের  পাবলিক হলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থাপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. মজিবুর রহমান খানর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। এতে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার,নির্যাতন,মামলা,হামলা,অপহরণ, গুম,খুনের পথ বেছে নেয়।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে  স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলও এখনও দেশ গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে অফিস খুলে দেশ বিরোধী নানা ধরনের ষড়ষন্ত্র করছে। ফ্যাসিবাদ যাতে আর কোন দিন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোন প্রকার ভুল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেদ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১২ টি ইউনিয়নের কাউন্সিলরগণ সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মজিবুর রহমান খান এবং তাজউদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মজিবুর, সম্পাদক সেন্টু

আপডেট সময় : 05:35:52 pm, Tuesday, 12 August 2025