Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু

নাটোরের লালপুরে শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন অধ্যক্ষ হযরত আলী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:24:14 pm, Saturday, 16 November 2024
  • 126 বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন অধ্যক্ষ হযরত আলী।।

আবু তালেব
লালপুর – নাটোর প্রতিনিধি।।
   
শিক্ষকতা জীবনের ৩৪ বছরে কখনোই হযরত আলী বাড়ি থেকে সকাল ৯টার পরে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হননি। তবে বুধবারের -১৩ নভেম্বর ২০২৪- সকালটা ছিল ভিন্ন রকম। প্রিয় সহকর্মী ও শিক্ষার্থীরা ছুটে আসেন তাঁর বাড়িতে। তাঁদের অনুরোধে বাড়ি থেকে বের হন সকাল সাড়ে ১০টায়। ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাঁকে নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থলে। সেখানে অপেক্ষমাণ শত শত শিক্ষার্থী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। সহকর্মী-শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
সদ্য অবসরে যাওয়া নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চলে এমন আয়োজন। কাগজে-কলমে গত ১৯ অক্টোবর তিনি অবসর নিলেও বুধবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল আলম বলেন- এটা সাধারণ কোনো বিদায় অনুষ্ঠান ছিল না। শিক্ষার্থী ও সহকর্মীদের পাশাপাশি এলাকার সর্বসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়।
সকাল সাড়ে ১০টায় গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চামটিয়া গ্রামের বাড়ি থেকে প্রিয় শিক্ষক হযরত আলীকে সংবর্ধনা অনুষ্ঠানে আনতে যান তাঁর সহকর্মীরা। সুসজ্জিত মোটরশোভাযাত্রা নিয়ে তাঁকে যখন কলেজ চত্বরে আনা হয়- তখন শিক্ষার্থী ও অতিথিরা দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। তিনিও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খোলা মাঠের বিশাল মঞ্চে ফুলের মালা গলায় দিয়ে তাঁকে বসানো হয়। বিদায়ের মুহূর্ত স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা হয়। সেই অনুষ্ঠানে শিক্ষক হযরত আলীর পরিবারের সদস্যরাও আমন্ত্রিত অতিথি ছিলেন। একপর্যায়ে মঞ্চে শুরু হয় তাঁকে নিয়ে স্মৃতিচারণা। সবার কণ্ঠে তাঁর ন্যায়নিষ্ঠ শিক্ষকতার কথা উঠে আসে। স্মৃতিচারণার মুহুর্তে কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন। আবার কেউবা হলেন উচ্ছ্বসিত।
শিক্ষার্থী তাসনিম জান্নাত জানায়, শিক্ষক হযরত আলী একজন আদর্শ শিক্ষার্থীর দিনপঞ্জি শিখিয়েছেন- যা অনুসরণ করে নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। শিক্ষার্থী ফারহানা হক ও সজীব আলী জানায়, বিদায়ী শিক্ষকের কাছ থেকে শ্রেণিকক্ষে পড়ালেখার বাইরেও তারা অনেক কিছু শিখেছে।
প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমানের ভাষ্য, শত ব্যস্ততার মধ্যেও শিক্ষক হযরত আলী সব সময় হাসিমুখে কথা বলতেন। শাসন দিয়ে নয়- হাসিমাখা কথা দিয়ে তিনি পড়ালেখার প্রতি সবাইকে মনোযোগী করতেন।
শিক্ষক হযরত আলীর সঙ্গে ২৭ বছর শিক্ষকতা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী। তিনি বলেন- হযরত আলী সবার আগে প্রতিষ্ঠানে আসতেন- সবার পরে যেতেন। 
শিক্ষক হারুন অর রশিদের মতে- একজন প্রশাসক -অধ্যক্ষ- হিসেবেও হযরত আলী স্যার ছিলেন আপাদমস্তক সৎ ও নির্ভীক। তিনি প্রতিষ্ঠানের হিসাবের খাতা ও রেজল্যুশন বই সবার জন্য উন্মুক্ত করে রাখতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের -ইউপি- চেয়ারম্যান আবদুল আজিজ নঞ্জু বলেন, রাজনৈতিক চাপাচাপিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অনেক সময় অসহায় হয়ে পড়েন। কিন্তু হযরত আলী বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি কাটিয়ে নিতেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা চিকিৎসক ইয়াসির আরসাদ রাজন বলেন- শিক্ষককে বিদায় জানানোর কিছু নেই। একজন শিক্ষক আজীবন জ্ঞান দান করে যান। অনুষ্ঠানের বিশেষ অতিথি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. নুরুজ্জামান বলেন- তিনি সর্ব সাধারণের কাছে শিক্ষক হযরত আলী সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। তিনি ক্লাসের পড়ালেখার বাইরেও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিখিয়েছেন।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মেহদী হাসান বলেন- একজন শিক্ষক হিসেবে ও একজন প্রশাসক হিসেবে অধ্যক্ষ হযরত আলী সফল ব্যক্তি। তাঁর হিসাব-নিকাশের সচ্ছতা ও পাঠদানের একাগ্রতা তাঁকে মুগ্ধ করেছে।
হযরত আলী বলেন, তিনি এই প্রতিষ্ঠানে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৭ সালে প্রধান শিক্ষক- পরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৪ বছরের কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখেছেন। শাসন করে নয়- অনুরোধ করে সবার কাছ থেকে কাজ আদায় করে নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক

নাটোরের লালপুরে শিক্ষকতা জীবন থেকে অবসরে গেলেন অধ্যক্ষ হযরত আলী।।

আপডেট সময় : 01:24:14 pm, Saturday, 16 November 2024