Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নতুন বইয়ের ঘ্রাণে উৎসব আটঘরিয়ায় স্কুলে স্কুলে আনন্দ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:41 am, Monday, 1 January 2024
  • 162 বার পড়া হয়েছে

নতুন বইয়ের ঘ্রাণে উৎসব আটঘরিয়ায় স্কুলে স্কুলে আনন্দ।।

পাবনা প্রতিনিধি।।
 
শীতের সকাল। কুয়াশায় আচ্ছন্ন চারদিক। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যকে উঁকি দিতে দেখা যায়। এর মাঝেই দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে 
মেতে ওঠে খুদে শিক্ষার্থীরা। গায়ে স্কুলের পোশাক। চোখে–মুখে আনন্দের ছাপ। সন্তানের সঙ্গে আসা অভিভাবকরাও মেতে উঠেছেন আড্ডায়। 
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকার পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে শ্রেণীভিত্তিক কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধান অতিথি বিশেষসহ অতিথিরা। শিক্ষার্থীর হাতে নতুন বই। হয়ে গেল বই উৎসবের উদ্বোধন। 
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। 
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান খাজা, সহকারী শিক্ষা অফিসার আয়শা আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া। 
অপর দিকে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসিম উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক  দেলোয়ারা বেগম,
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পারখিদিরপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, 
সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেতে ওঠে বই উৎসবে। স্কুলে স্কুলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বছরের প্রথম দিন লাল ফিতা আর রঙিন কাগজে মোড়ানো নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। এ সময় নতুন বইয়ের মলাট উল্টিয়ে বইয়ের ঘ্রাণ নিতে দেখা যায় অনেককে। নতুন যে কয়টি বই পাওয়া গেছে, তা নিয়েই আনন্দ–উল্লাসে মেতে উঠতে দেখা যায়।
শিক্ষার্থীদের আনন্দ : নতুন বছরে নতুন ক্লাস। এর সঙ্গে যদি যোগ হয় নতুন বই, তাহলে তো আর কথাই নেই। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। এক বছর পরিশ্রম করে উপরের ক্লাসে উঠতে পেরে শিক্ষার্থীদের মনে যে আনন্দ, নতুন বই সেই আনন্দে যোগ করে নতুন মাত্রা।
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবার ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আয়শা সিদ্দিকা নুর। নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে উচ্ছ্বসিত জবাব, নতুন ক্লাসে উঠেছি। এখন নতুন বই হাতে পেলাম। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে।
নতুন বই হাতে সন্তানের উচ্ছ্বাস দেখে আনন্দ ভর করেছে মা-বাবার চোখে–মুখেও। তিনি বলেন, নতুন বই পেয়ে ছেলে অনেক খুশি। ছেলের উচ্ছ্বাস দেখে আমাদেরও শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে। সন্তানের আনন্দ দেখে আমাদেরও খুব আনন্দ লাগছে।
অভিভাবকদের পাশাপাশি শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকদেরও আনন্দের কমতি নেই। নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম 
জানান, নতুন বই হাতে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমাদেরকেও নাড়া দিয়ে যায়। এই অনুভূতি সত্যিই অসাধারণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

নতুন বইয়ের ঘ্রাণে উৎসব আটঘরিয়ায় স্কুলে স্কুলে আনন্দ।।

আপডেট সময় : 08:39:41 am, Monday, 1 January 2024