Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ: ২ দিন পর কিশোর শান্ত রায়ের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:58 pm, Wednesday, 23 July 2025
  • 261 বার পড়া হয়েছে
চঞ্চল,
লালমনিরহাটে পুলিশের হাতে: ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কিশোর শান্ত রায়ের -১৪- লাশ দু’দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার -২২ জুলাই- দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় ধরলা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত রবিবার -২০ জুলাই- দুপুরে সে ওই একই এলাকায় নদীতে ঝাঁপ দিয়েছিল।

মৃত শান্ত রায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল গ্রামের বিনদ চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা -ডিবি- পুলিশ মাদকের একটি চক্রকে ধরতে অভিযান চালায়। মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট নৌ-ঘাটে ডিবি পুলিশ অবস্থান নেয়। দুপুরবেলা ডিবি পুলিশ অমল চন্দ্র নামের এক মাদক বিক্রেতাকে মোটরসাইকেলসহ আটক করে এবং চার কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, পুলিশ দেখে শান্ত রায় নৌকা থেকে ধরলা নদীতে লাফিয়ে পড়ে এবং কিছুটা দূরে একটি উঁচু স্থানে আশ্রয় নেয়। এরপর শান্ত নিজেই আবারও নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
গাঁজা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই জয়েন উদ্দিন বাদী হয়ে আটক অমল চন্দ্র এবং নিখোঁজ শান্ত রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অমলকে গ্রেপ্তার দেখানো হলেও শান্ত রায়কে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

শান্ত রায়ের ভাই স্বপন রায় অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতি দেখে ভয়ে তার ভাই নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। তার দাবি, পুলিশ চাইলে শান্তকে বাঁচাতে পারতো, কিন্তু উল্টো তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। স্বপন রায় এটিকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন।
লালমনিরহাট গোয়েন্দা -ডিবি- শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি)- সাদ সাদ আহম্মেদ বলেন, “মাদক বিক্রেতা শান্ত আমাদের হাতে আটকের আগেই পালিয়ে গেছে। আমরা তাকে অনুসরণ করিনি।” তিনি আরও জানান, শান্ত রায় মাদক উদ্ধারের মামলায় পলাতক আসামি। আর আমরা তার পিছনে ধাওয়া করিনি তাই তিনি পরে নদীতে ঝাঁপ দিয়েছেন কিনা সে বিষয়ে আমরা অবগত নই। “
তিনি আরও বলেন, “গতকাল গ্রেপ্তার আসামী অমল বিজ্ঞ আদালতে ১৬৪ এ জবানবন্দী দিয়েছে। সেই জবানবন্দীতে সে উল্লেখ করেছে যে, মাদকদের প্রকৃত মালিক শান্ত। শান্ত তাকে কাঙ্ক্ষিত জায়গায় মাদকসহ পৌঁছে দেওয়ার জন্য অমলকে ১ হাজার টাকা দিতে চায়। জবানবন্দী অনুসারে মোগলহাট ছয় মাথা পাকা   রাস্তার মোড়ে পুলিশ দেখে দৌড়াতে গিয়ে অমল  পায়ে ব্যাথা পাওয়ায় পালাতে না পেরে আটক হয়য়। কিন্তু শান্ত পালিয়ে যেতে সক্ষম হয়। “
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, “নদী থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ: ২ দিন পর কিশোর শান্ত রায়ের লাশ উদ্ধার

আপডেট সময় : 08:32:58 pm, Wednesday, 23 July 2025