Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দশমিনায় ব্যাস্ততম সরকে বালু সরবরাহের পাইপ লাইন, যানবাহন ও পথচারীদের ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:53 pm, Sunday, 5 September 2021
  • 290 বার পড়া হয়েছে

দশমিনায় ব্যাস্ততম সরকে বালু সরবরাহের পাইপ লাইন, যানবাহন ও পথচারীদের ভোগান্তি

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনার ব্যস্ততম সড়কগুলোতে ড্রেজারের পাইপ লাইন স্থাপন করে বছরের পর বছর বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। তাতে ঝুঁকি নিয়ে চলাচলসহ ভোগান্তিতে পরছেন বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।

এছাড়া সড়কের উপর দিয়ে বালু সরবরাহের পাইপ লাইনগুলো স্থাপনের কারণে মাঝেমধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের এনজিও ব্র্যাক অফিসের উত্তর পাশে দশমিনা বাউফল বরিশাল মহাসড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে পরপর দুটি পাইপ লাইন টানা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে সদর রোডে টানা হয়েছে এরকম একটি পাইপ লাইন। একই রাস্তার উপরে উপজেলা পরিষদ ভবনের কিছুটা পূর্ব পাশ দিয়ে স্থাপন হয়েছে আরেকটি পাইপ লাইন।
জানা যায়, সড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে স্থাপন করা এসব পাইপ লাইন দিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি ও পুকুর ভরাটসহ সরকারি বিভিন্ন স্থাপনা ও রাস্তা নির্মাণের কাজে এসব লাইন দিয়ে বালু সরবরাহ করা হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কের উপর আড়াআড়িভাবে প্রায় এক থেকে দেড় ফুট উচু করে ইটের সুরকি, বালু ইত্যাদি দিয়ে পাইপগুলো ঢেকে ডাইভারশন তৈরী করার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সড়কগুলো দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ইজিবাইক, রিক্সা, পিকাপ ভ্যান, মটর সাইকেল, জরুরী ওষুধ ও পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন সরকারি বেসরকারি যানবাহন চলাচল করে।

এভাবে বছরের পর বছর রাস্তার উপরে যত্রতত্র পাইপ লাইনগুলো থাকলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা, এমন আশংকা করছেন স্থানীয়রা।

উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাটাখালী গ্রামের বারেক গাজীর ছেলে জাকির গাজী (৩৮) জানান, ৩ বছর আগে রাতে আলীপুরা থেকে সস্ত্রীক মাহিন্দ্র গাড়িযোগে বাড়ী ফেরার পথে শহরের সদর রোডে এমন পাইপ লাইনের উপরে গাড়ি উল্টে তিনি গুরুতর আহত হয়ে তার ডান কান বিচ্ছিন্ন হয়ে যায়। বুক ও বাম হাতসহ উভয় পায়ের চামরা উঠে যায়। বাম পা খন্ড বিখন্ড হয়ে যায়। বর্তমানে তার বাম পায়ের ভিতরে রড স্থাপন করা। মানুষের নিকট থেকে আর্থিক সাহায্য ও জমিজমা বিক্রয় করে প্রায় ৭ লক্ষ টাকা খরচ করে দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলেও তিনি কোন ভারি কাজকর্ম করতে পারেন না। তিনি নিঃস্ব হয়ে গেছেন। একই ঘটনায় সাথে থাকা স্ত্রী ফাতেমা বেগমও মারাত্মক আহত হন বলে তিনি জানান।

প্রধান প্রধান সড়কগুলোতে যত্রতত্র যেন কোন পাইপ লাইন স্থাপনের মাধ্যমে এমন বিপদজনক ডাইভারশন তৈরী করা না হয় এমনটাই জানান জাকিরের স্ত্রী ফাতেমা।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের বাসিন্দা ইউনুস সিকদারের ছেলে ও দশমিনা বাজারের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (৪২) জানান, ২০১৮ সালে বাইক চালিয়ে যাওয়ার সময় শহরের ডাকবাংলোর সামনে সদর রোডে বালু সরবরাহের উঁচু পাইপ লাইনের উপর মারাত্মক দুর্ঘটনায় পতিত হন তিনি। তাতে তার ডান হাত ফ্রাকচার হয়, মুখ মন্ডলের চামড়া উঠে যায় এবং ডান পায়ে গুরুতর জখম হয়ে চার মাস কোন কাজকর্ম করতে পারে নাই। বর্তমানে তার সকল কাজকর্মের পাশাপাশি নামাজ পড়তেও কষ্ট হয়।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুুলেন্স চালক মোঃ শাহজাহান হাওলাদার মুঠোফোনে জানান, সড়কে যত্রতত্র এমন পাইপ লাইন থাকার কারণে জরুরী ও মুমূর্ষু রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও পটুয়াখালী যাওয়ার পথে বারবার ব্রেক করার কারণে সময় নষ্ট হয়। অজানা স্থাপন করা নতুন পাইপ লাইনগুলোতে হঠাৎ ব্রেক করলে বৃদ্ধ ও গর্ভবতী মহিলা রোগীদের ঝুঁকির আশংকা থাকে।

দশমিনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের সদস্য ও গাড়ি চালক মোঃ ওমর ফারুক জানান, আমরা কোন দুর্ঘটনা বা অগ্নিকান্ডের খবর পেয়ে হুইসল বাজিয়ে যখন দ্রুতগতিতে দুর্ঘটনাস্থলে যাই তখন স্থানে স্থানে এসব পাইপ লাইনগুলোর কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কেউ নতুন পাইপ লাইন বসালে আমাদের জানা থাকে না। আগে পরে কোন প্রতীকি চিহ্ন বা সতর্কবাণী সম্বলিত কোন সাইনবোর্ড বা নির্দেশনা না থাকার কারণে হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার আশংকা থাকে। তাছাড়া গাড়ি ব্রেক করে নতুন করে টান উঠাতে গড়ে এক দেড় মিনিট সময় নষ্ট হয়, তাতে দুর্ঘটনাস্থলে ক্ষতির আশংকা বেশি থাকে।

একই ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার লিডার আবদুর রশিদ জানান, এগুলোর কারণে সামান্যতম হলেও আমাদের সময় নষ্ট হয়। যত দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারবো ক্ষতির পরিমাণ তত কম হবে।

উপজেলা সদরের হাজীর হাট এলাকার বাসিন্দা বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন জানান, আমরা সম্পূর্ণ বৈধভাবে ইজারাদারের নিকট থেকে বালু ক্রয় করে বিক্রয় করি। মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম বাসস্থান। আমরা বেসরকারি বিভিন্ন বাসা বাড়ি নির্মাণসহ সরকারি স্থাপত্য ও রাস্তাঘাট নির্মাণে এ পদ্ধতিতে সাশ্রয়ী মূল্যে বালু সরবরাহ করে থাকি। এটা আমাদের শুধু ব্যবসাই না, এক প্রকার সেবাও। তাছাড়া ইজারাদার সরকারকে রাজস্ব দিয়ে বালুমহালের ইজারা নেয়। আমরা তাদের থেকে টাকা দিয়ে বালু ক্রয় করা মানে সরকারকে রাজস্ব দেওয়া। দুর্ঘটনার ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কোন পাইপ লাইনে এখন পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটে নাই এবং এ ব্যাপারে আমি যথেষ্ট সতর্কতা অবলম্বন করি।

এ ব্যাপারে অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, জনস্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় এখন থেকে সকল ব্যবসায়ীকে অনুমতি নিয়ে ডাইভারশন প্রস্তুত করতে হবে। ডাইভারশনগুলোর উভয় পাশে স্পষ্ট দৃশ্যমান সাইনবোর্ড, নির্দেশনা, প্রতীকি চিহ্নের ব্যবহার ইত্যাদিসহ যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ডাইভারশন প্রস্তুতের ব্যাপারে নির্দেশ দিব। প্রয়োজনে বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

দশমিনায় ব্যাস্ততম সরকে বালু সরবরাহের পাইপ লাইন, যানবাহন ও পথচারীদের ভোগান্তি

আপডেট সময় : 06:40:53 pm, Sunday, 5 September 2021