Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জিয়ার অপমান জাতি মেনে নিবে না” ক্ষোভে উত্তাল লালমনিরহাটের রাজপথ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:41 pm, Saturday, 19 July 2025
  • 114 বার পড়া হয়েছে

চঞ্চল,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে লালমনিরহাটের রাজনৈতিক অঙ্গন। এর জের ধরে শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস-এর ডাকা এই কর্মসূচিতে বক্তাদের কণ্ঠে ছিল প্রতিবাদের সুর এবং জিয়া পরিবারের প্রতি আবেগঘন ভালোবাসা।

মানববন্ধনে জেলা জাসাস সভাপতি সামসুদ্দোহা বাবু তার বক্তব্যে গভীর আবেগ ও ক্ষোভের সাথে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আছেন তার সততা ও দেশপ্রেমের কারণে। তার ছবিকে অবমাননা করা মানে পুরো জাতিকে অপমান করা, যা এদেশের মানুষ মেনে নিবে না।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘মহান নেতার যোগ্য উত্তরসূরি’ আখ্যা দিয়ে বলেন, “আমাদের নেতা তারেক রহমান সবসময় শালীন বক্তব্য দেন। তাকে নিয়ে অশালীন মন্তব্য আমাদের ব্যথিত করে। এই বিকৃত মানসিকতার মানুষদের প্রতি আমরা ঘৃণা জানাই।”

সামসুদ্দোহা বাবুর বক্তব্যের সাথে সুর মেলান মানববন্ধনে উপস্থিত অন্য নেতারাও। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক এই ঘটনাকে রাজনৈতিক দেউলিয়াপনা বলে অভিহিত করেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহিলা দল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আনন্দসহ উপস্থিত জাসাস নেতৃবৃন্দ প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের সম্মিলিত প্রতিবাদে মিশনমোড় চত্বরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

জিয়ার অপমান জাতি মেনে নিবে না” ক্ষোভে উত্তাল লালমনিরহাটের রাজপথ

আপডেট সময় : 08:17:41 pm, Saturday, 19 July 2025