Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

জয়দেবপুরে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:51:47 pm, Tuesday, 5 August 2025
  • 158 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গাজীপুরে বাস্তবায়িত হলো একটি ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ—জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে স্থাপিত হলো ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। তরুণদের সৃজনশীল অংশগ্রহণে জেলা পরিষদের আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা থেকে নির্বাচিত এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে।
গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে গাজীপুর জেলা পরিষদ ০১ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করে। গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ৬৯টি আইডিয়ার মধ্যে বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন প্রস্তাব।
এই প্রকল্পের মাধ্যমে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত হাজারো যাত্রী ও পথচারীর জন্য নিরাপদ ও সুপেয় পানির একটি উন্মুক্ত ব্যবস্থা তৈরি হয়েছে। শুধু পানি নয়, এই কর্নারটি হয়ে উঠছে শহীদ মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো ও সমাজে মানবিকতা চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) এই সেবামূলক কর্নারের শুভ উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  নাফিসা আরেফীন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, প্রকল্প বাস্তবায়নে যুক্ত প্রকৌশলীরা, আইডিয়া প্রস্তাবকারী দলের সদস্যরা, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

জয়দেবপুরে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

আপডেট সময় : 01:51:47 pm, Tuesday, 5 August 2025