Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:29 am, Tuesday, 2 January 2024
  • 215 বার পড়া হয়েছে

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা শহরে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সেতু ফকির, হাবিবুল হাসান রনি। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
আটক হওয়া নেতারা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর ছাত্রদল নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মাহিন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ, নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজারে পৌঁছায়। 
এ সময় দই বাজার মোড়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। মিছিল থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট বলেন, মিছিলটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু ‍পুলিশ হঠাৎ করেই মিছিলে হামলা চালায়। এতে অন্তত ১০-১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত ১০ জনকে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রওশন আলী বলেন, দই বাজার মোড়ে তাদের -ছাত্রদল-মিছিলে বাধা দেওয়া হয়। এ সময় তাদের ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন পড়ে আহত হন। 
সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে। প্রকৃত সংখ্যা পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০।।

আপডেট সময় : 04:09:29 am, Tuesday, 2 January 2024