Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

চুয়াডাঙ্গায় অর্থ নিয়ে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ২ পুলিশ সদস্য ক্লোজড

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:45 pm, Saturday, 2 October 2021
  • 289 বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অর্থ নিয়ে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ২ পুলিশ সদস্য ক্লোজড

জনি আহমেদ, চুয়াডাঙ্গা।।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মন্ডল ও এএসআই শাহাজুল ইসলামের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (১ অ‌ক্টোবর) তাদের দুইজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জেলার জীবননগর থানাধীন হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর(এসআই) রকি মন্ডল ও এএসআই সাহাজুল ইসলাম গত বুধবার রাতে হাসাদহ গ্রামের শাকুব আলীর ছেলে শরিফুল ইসলাম, নুরুল মোল্লার ছেলে সজল, ইউনুসের ছেলে শফি ও চান্দুর ছেলে রানা নামের চার যুবকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে হাসাদহ গ্রামের হুগলা কুড়ো বিলের ধার থেকে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আটক করেন এএসআই সাহাজুল। আটককৃতদেরকে হাসাদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে পরিবারের সাথে আর্থিক লেনদেনের একপর্যায়ে ২০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে ওই চার যুবকসহ তাদের সাথে থাকা আরও দুইজনকে ছেড়ে দেয়। আর্থিক লেনদেনের বিষয়টি এলাকায় জানাজানি হলে একপর্যায়ে আটককৃত যুবকদের নিকট থেকে নেয়া ২০ হাজার টাকা গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে ফেরত দেয়। ঘটনাটি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পারায় তাদের দু’জনকেই গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করেন।
তথ্যনুসন্ধানে জানা গেছে, আটককৃত চার যুবকের সাথে গাইবান্ধা থেকে সজলের দুই বন্ধু ছিল তাদেরকেউ আটক করে পুলিশ। আটককৃত ৬ জনকে ছেড়ে দেয়ার জন্য এএসআই সাহাজুল আটককৃত আসামি সজলের বড় ভাই সাগরের নিকট একলক্ষ টাকা দাবি করেন। দেনদরবারের এক পর্যায়ে ২০হাজার টাকায় রফা হয়।
এ বিষয়ে সাগরের সাথে কথা বললে তিনি আর্থিক লেনদেনের বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, আমাদের উভয়পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে এ বিষয় নিয়ে আমি আর নতুন করে কোন কথা বলবো না ।
হাসাদহ ক্যাম্পের ইনচার্জ এসআই রকি মন্ডলের সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন, হাসাদহ পুলিশ ক্যাম্পটি আমার ইউনিয়নের মধ্যে অবস্থিত। আইসি এবং টু আইসি ক্লোজের বিষয়টি আমি জানি না। আমার মায়ের মৃত্যুর কারণে বেশ কয়দিন ইউনিয়ন পরিষদে যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক বলেন, সাব-ইন্সপেক্টর রকি মন্ডল ও এএসআই সাহাজুল ইসলামকে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তবে এখনও আমরা কোন কাগজ হাতে পাইনি।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মুন্না বিশ^াস জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সেসময় ওসি জীবননগর এর সাথে কথা বলার জন্যও বলেন তিনি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মন্ডল ও এএসআই সাহাজুল ইসলাম পেশাদারীর ট্রেনিং করে অপেশাদার কাজ করায় পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

চুয়াডাঙ্গায় অর্থ নিয়ে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ২ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় : 08:21:45 pm, Saturday, 2 October 2021