Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:35:11 pm, Sunday, 18 January 2026
  • 117 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্গম চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এর অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসনের দুর্গম চর হরিরামপুর ইউনিয়ন চরাঞ্চলের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, যুবসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ একা নয়, জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, গুজব বা অনিয়ম বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। দুর্গম চরাঞ্চলের ভৌগোলিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভা শেষে ওসি আনোয়ার হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, আশপাশের পরিবেশ এবং ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম চরাঞ্চলে পুলিশের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় সভা জনমনে আস্থা বৃদ্ধি করেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশের এমন সক্রিয় ভূমিকায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

এ সময় ওসি আনোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিল চরভদ্রাসন থানা পুলিশের একটি চৌকস দল, এস.আই শফিকুল ইসলাম, এ.এস.আই রেজাউল হোসেন কনেস্টবল সবুজ লস্কার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেনের দুর্গম চরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ও ভোটকেন্দ্র পরিদর্শন।

আপডেট সময় : 04:35:11 pm, Sunday, 18 January 2026