Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম প্রতিদিনের নিবন্ধন বাতিল ও আয়ান শর্মার গ্রেপ্তার দাবি সনাতন সমাজ সহ চট্টলা বাসীর

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:53 pm, Sunday, 10 August 2025
  • 393 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি ও বিতর্কিত সাংবাদিক আয়ান শর্মার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সনাতনী সমাজ ও চট্টলাবাসী ।
একই সঙ্গে ‘চট্টগ্রাম প্রতিদিন’ ও ‘আলোকিত চট্টগ্রাম’ পত্রিকার নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে।

১০ আগষ্ট রবিবার, দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচির আয়োজন করে সনাতনী সমাজ ও বীর চট্টলাবাসী। মানববন্ধন শেষে একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা অপপ্রচার ও জন্মাষ্টমীকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চাঁদাবাজ খ্যাত নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিন’। আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি আয়ান শর্মাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আজীবন সদস্য দোলন দেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
বাপ্পী দে, সুব্রত আইচ, সৌরভ প্রিয় পাল, মিঠুন বৈষ্ণব, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত পান্ডে, বিপ্লব চৌধুরী বিল্লু, অপু চৌধুরী আকাশ, মিটন রবি দাশ, রুবেল পাল, সৈকত বোস, প্রভাষ দাশ, সাগর দাশ, সুকান্ত তালুকদার জুয়েল, রয়েল কুমার পাল, স্মৃতি দে প্রিয়া, পান্না দাস, ডলি দাস, অপু দাস, অর্চনা দাস, মিনা বিশ্বাস প্রমুখ।

কে এই আয়ান শর্মা?
আয়ান শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।
২০০৩ সালে অসহায় মানুষের সাহায্যের জন্য কনসার্টের নামে ৩ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার খবর প্রকাশিত হয়।
২০০৪ সালের ডিসেম্বরে চট্টগ্রামের পাহাড়তলী থানার এক পুলিশ সদস্যের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

রয়েছে ধর্ষণ, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, মানুষকে হয়রানি, ধর্মীয় দাঙ্গার উস্কানি, মাদক ও সন্ত্রাসীদের সঙ্গে সখ্যের অভিযোগ।

সাংবাদিকতার মহান পেশার আড়ালে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন কথিত সাংবাদিক আয়ান শর্মা। ২০০৪ সালে চট্টগ্রাম প্রেসক্লাবে মুচলেখা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাংবাদিকতার সাথে তার কলঙ্কিত নাম আর জড়াবে না কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও নানা অপকর্মে জড়িয়ে পড়েন।

২০০৮ সালে ঢাকার একটি আদালতে এক নারী মামলা করেন বিয়ের জাল কাগজপত্র তৈরি করে স্ত্রী দাবির অভিযোগে। পরে ওই নারীর পরিবারের সঙ্গে সমঝোতা হয়।

অভিযোগ রয়েছে, সাংবাদিকতার প্রভাব ব্যবহার করে অপকর্মে জড়িতদের নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। তাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় নামে-বেনামে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালানো হয়। সংবাদ প্রকাশের নামে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হনন করে থাকেন নিয়মিত। এসব আক্রমণ সাধারণত বিএনপি-জামায়াত ও বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের দিকেই পরিচালিত হয়।
পুলিশের কাছে চাঁদা দাবি (২০০৪)

২০০৪ সালের ২৪ ডিসেম্বর পাহাড়তলী থানার তৎকালীন একজন এএসআই-এর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নেন আয়ান শর্মা। ওই এএসআই সাংবাদিক ইউনিয়নে অভিযোগ করলে ইউনিয়নের তৎকালীন নেতারা প্রেসক্লাব ভবনের সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়ান শর্মা ও তার সহযোগীকে হাজির করেন। সেখানে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা দেন। এ ঘটনার পর স্থানীয় ও জাতীয় দৈনিকে তার ছবিসহ সংবাদ প্রকাশ হয়।

ডিবির তদন্তে চাঁদাবাজ প্রমাণ

প্রেসক্লাবে অঙ্গীকারনামা দেওয়ার জেরে আয়ান শর্মা তৎকালীন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় অভিযোগ দেন।

২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন পুলিশ কমিশনার এ অভিযোগের তদন্তের নির্দেশ দেন। একই বছরের ১৯ অক্টোবর ডিবির তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার একেএম মোশাররফ হোসেন মিয়াজী তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্তে আয়ান শর্মাকে “সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজ” হিসাবে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে বলা হয়

আয়ান শর্মা সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। মিথ্যা অভিযোগ দিয়ে মানুষ ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের সময় নষ্ট করে। তার মিথ্যা অভিযোগ তদন্ত করে সরকারি কাগজকলম ও মূল্যবান সময়ের অপচয় ছাড়া কিছুই হয় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

চট্টগ্রাম প্রতিদিনের নিবন্ধন বাতিল ও আয়ান শর্মার গ্রেপ্তার দাবি সনাতন সমাজ সহ চট্টলা বাসীর

আপডেট সময় : 11:24:53 pm, Sunday, 10 August 2025