Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

ক্লিন বাংলাদেশ কর্মসূচিতে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা চসিক মেয়রের

  • Reporter Name
  • আপডেট সময় : 09:27:08 pm, Sunday, 27 July 2025
  • 117 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:

ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্যে ক্লিন বাংলাদেশ এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

রোববার (২৭ জুলাই) অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন জনি।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় চট্টগ্রাম শহরে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবনের জন্য অপরিহার্য। ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছ আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের নিঃসৃত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গাছ রোপণ একটি সদকায়ে জারিয়া। যতদিন একটি গাছ থাকবে, ততদিন আল্লাহর সেজদা চলতে থাকবে এবং রোপণকারীর জন্য সওয়াব অব্যাহত থাকবে।

মেয়র বলেন, অকারণে বন উজাড়, পাহাড় কাটা বা গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ প্রয়োজন। কানাডার টরন্টো শহরে অনুমতি ছাড়া একটি গাছ কাটলে ৩ থেকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের দেশেও এ ধরনের শাস্তির বিধান থাকা জরুরি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, প্রত্যেকেই অন্তত একটি করে গাছ রোপণ করবে। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজে সহায়তা করবেন। এভাবে আমাদের বাংলাদেশ সুজলা-সুফলা, শস্য-শ্যামলা হয়ে উঠবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

ক্লিন বাংলাদেশ কর্মসূচিতে ১০ লক্ষ গাছ রোপণের ঘোষণা চসিক মেয়রের

আপডেট সময় : 09:27:08 pm, Sunday, 27 July 2025