Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:18:08 pm, Sunday, 27 July 2025
  • 120 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুরে সংঘটিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল সম্মুখযুদ্ধ। ২৬ জুলাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই লড়াইয়ে শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগ স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ জুলাই) পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরায় শহীদ সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত হয় বিশেষ দোয়া ও প্রার্থনা।
পরে লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার।
সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।
আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোতামেম ইসলাম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, উপজেলা মহিলা দলের নেত্রী কলি আক্তার, কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান, লেংগুরা ইউপি বিএনপি’র সভাপতি হালিম হাওলাদার, উপজেলা এনসিপির নেতা আবু কাওসার, উপজেলা যুবদলের আহায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ, এডভোকেট সিরাজুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধার সন্তান মুশফিকুল হক তপু প্রমুখ। এসময় বক্তারা গভীর শ্রদ্ধাভরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তাদের নানা স্মৃতিচারণ করেন। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলী তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নানা পদক্ষেপ নেবার দাবি জানান।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৬ জুলাই ভোরে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি রসদবাহী বাহিনীর গতিপথে অ্যাম্বুশ করে। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রত্যাবর্তনের সময় তারা পাক বাহিনীর মুখোমুখি হয়। সেখানেই সংঘটিত হয় নাজিরপুর সম্মুখযুদ্ধ।
এ যুদ্ধে শহীদ হন- ডা. আবদুল আজিজ (নেত্রকোণা), মো. ফজলুল হক (নেত্রকোণা), মো. ইয়ার মাহমুদ (মুক্তাগাছা, ময়মনসিংহ), ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, মো. জামাল উদ্দিন (জামালপুর)। তাঁদের মরদেহ সীমান্ত সংলগ্ন ১১৭২ নম্বর পিলারের পাশে গণেশ্বরী নদীর পাড়ে সমাহিত করা হয়।
এ কর্মসূচিতে ময়মনসিংহ, মুক্তাগাছা, জামালপুর ও নেত্রকোণা জেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

আপডেট সময় : 06:18:08 pm, Sunday, 27 July 2025