
কক্সবাজার অফিস,
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় চেনছড়ি সমুদ্রসৈকতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
উখিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছর। স্থানীয়দের মধ্যে মরদেহটির ছবি দেখিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় মেলেনি। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি প্রকাশ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে এবং আমরা মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি’

























