Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজারে প্রেমিকের সঙ্গে অভিসারে রিয়া মনি, ফাঁস করলেন হিরো আলম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:10 pm, Thursday, 7 August 2025
  • 158 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস
সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা- এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তাঁর স্ত্রী রিয়া মনি। এবার নতুন করে আলোচনায় এসেছে এই দম্পতি। অভিযোগ উঠেছে, রিয়া মনি কক্সবাজারে এক আবাসিক হোটেলে অবস্থান করছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। অভিযোগটি প্রকাশ্যে এনেছেন স্বামী হিরো আলম নিজেই।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে হিরো আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করে দাবি করেন, রিয়া মনি বর্তমানে কক্সবাজারে হোটেলে রয়েছেন অভির সঙ্গে। এক পোস্টে তিনি লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’
পরবর্তী পোস্টে হিরো আলম আরও দাবি করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই। পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজারে আজকে ধরা পড়েছে হোটেলে অভির সাথে।’ এ সময় তিনি একটি হোটেল রুমের ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়া মনি ও অভিকে একসঙ্গে দেখা যায়। এই ভিডিও ও ছবি ফাঁসের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য কলহ নিয়ে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। হিরো আলমের পিতার মৃত্যুর পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেন হিরো আলম, যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হন রিয়া মনি। তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান।
এই ঘটনার পর থেকেই হতাশায় ডুবে যান হিরো আলম। এমনকি তিনি আত্মহত্যারও চেষ্টা করেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। ঠিক সেই সময় হঠাৎ করেই রিয়া মনি আবার তার পাশে গিয়ে দাঁড়ান, সেবা-যত্ন করে মানসিকভাবে সুস্থ করে তুলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো সম্পর্কের জোড়া লেগেছে। কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। কক্সবাজারের এই ঘটনা ফের তাদের দাম্পত্য জীবনের টানাপড়েনকে সামনে নিয়ে এসেছে। তবে এই বিষয়ে রিয়া মনি কিংবা ম্যাক্স অভির পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

কক্সবাজারে প্রেমিকের সঙ্গে অভিসারে রিয়া মনি, ফাঁস করলেন হিরো আলম

আপডেট সময় : 08:03:10 pm, Thursday, 7 August 2025