Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

আর্তমানবতার সেবায় বিএনপি : চোখের আলো ফিরে পাচ্ছেন তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:06 pm, Sunday, 20 July 2025
  • 205 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

“অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলাম। ডাক্তার পরীক্ষা করে ছানি অপারেশন করতে বললেন। আজ চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে যাচ্ছি”, কথাগুলো বলছিলেন চোখের চিকিৎসা নিতে আসা রোগী বেগম আক্তার। ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা খরচে তার চোখের ছানি অপারেশন করা হবে। এছাড়া ফ্রি ঔষধও পাবেন তিনি।

বেগম আক্তারের মতো দু:স্থ-অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়াদাওয়া, যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।

‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

রবিবার (২০ জুলাই) ৪২ জন রোগীকে ময়মনসিংহে পাঠানো হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩১ জন নারী রয়েছেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসা নিতে আসা রোগী রহিমা খাতুন  বলেন,আমরার (আমাদের) মতো গরীব মাইনসের (মানুষের) চোহের (চোখের) চিকিৎসা করার সামর্থ্য নাই। ব্যারিস্টার স্যারের সহযোগিতায় আমার চোহের (চোখের) চিকিৎসা অইবো (হবে)। তিনি আমরারে (আমাদের) বিনা খরচে চিকিৎসা করাইতাসেন (করাচ্ছেন)।

অপর রোগী ইউনুছ আলী বলেন,চোখে দেখি না। তাই কাজকর্মও করতে পারি না। ডাক্তার বলেছে অপারেশনের পর চোখের আলো ফিরে পাবো। আমি অনেকদিন ধরে এই অপেক্ষায় আছি। অবশেষে কায়সার কামাল ভাইয়ের উদ্যোগে সেই আশা পূর্ণ হচ্ছে।

জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে  বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে।

খোঁজ নিয়ে জানা গেছে,কিছুদিন পূর্বে অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন। তাদের চোখে ফিরে এসেছে আলো। তারা ফিরেছেন স্বাভাবিক জীবনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

আর্তমানবতার সেবায় বিএনপি : চোখের আলো ফিরে পাচ্ছেন তারা

আপডেট সময় : 07:25:06 pm, Sunday, 20 July 2025